[ ক্রিকেট ] ভনের কাছে দুঃখ প্রকাশ করবেন অনুতপ্ত শ্রীশান্ত ট্রেন্টব্রিজ টেস্টে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ভারত এখন আনন্দে উদ্বেল। উৎফুল্ল শ্রীশান্তও জয়োৎসবে মেতে উঠেছেন সতীর্থদের সঙ্গে। তবে আনন্দের মাঝেও একটা অস্বস্তি কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলতে পারছেন না তিনি। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলার সময় মাইকেল ভনকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার অপরাধে ম্যাচ ফির অর্ধেক জরিমানা দিতে হয়েছে তাকে। 'ভদ্রলোকের খেলা' ক্রিকেটে এমন অভদ্র আচরণ করায় শ্রীশান্ত ভীষণ লজ্জিত, অনুতপ্ত। ইংল্যান্ড অধিনায়কের কাছে সেজন্য ক্ষমা চাইতেও দ্বিধা নেই তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ১২:৪৭, ২ আগস্ট ২০০৭ | আপডেট: ১৪:৩৬, ২৬ এপ্রিল ২০২২ নটিংহ্যাম, ইংল্যান্ড, ২ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) bdnews24