২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোর্ডের প্রথম সভায় কোচের বিষয়ে সময় নিয়ে এগোনোর সিদ্ধান্ত

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ নিয়োগের ব্যাপারে আগের কমিটির তালিকা পুরোপুরি বাতিল করে দেবে না নতুন বোর্ড, কিন্তু পুরোপুরি সেটা অনুসরণ করেও এগোবে না তারা। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত নতুন বোর্ডের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, আগের কমিটির তৈরি করা তিন জনের পাশাপাশি আরও কোচের সন্ধান করা হবে এবং তারপর ধীরে-সুস্থে নিয়োগ করা হবে নতুন কোচ। আর সে কাজে বেশ কিছু সময় লাগবে ধারণা করে আগামী মাসে অনুষ্ঠিতব্য টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপেও কোচের দায়িত্ব পালন করবেন অস্থায়ী কোচ শন উইলিয়ামস। এটা ছিল বোর্ডের নবগঠিত অস্থায়ী কার্যনির্বাহী কমিটির প্রথম মিটিং, তাই সদস্যের নিজেদের আলাপ-পরিচয়ের পাশাপাশি কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়েছে ১৭টি স্ট্যান্ডিং কমিটি। এছাড়া ফাহিম মুনেমকে সভাপতি করে গঠিত হয়েছে ৬ সদস্যবিশিষ্ঠ একটি ওয়ার্কিং কমিটিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 03:25 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, ১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-----বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ নিয়োগের ব্যাপারে আগের কমিটির তালিকা পুরোপুরি বাতিল করে দেবে না নতুন বোর্ড, কিন্তু পুরোপুরি সেটা অনুসরণ করেও এগোবে না তারা। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত নতুন বোর্ডের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, আগের কমিটির তৈরি করা তিন জনের পাশাপাশি আরও কোচের সন্ধান করা হবে এবং তারপর ধীরে-সুস্থে নিয়োগ করা হবে নতুন কোচ। আর সে কাজে বেশ কিছু সময় লাগবে ধারণা করে আগামী মাসে অনুষ্ঠিতব্য টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপেও কোচের দায়িত্ব পালন করবেন অস্থায়ী কোচ শন উইলিয়ামস। এটা ছিল বোর্ডের নবগঠিত অস্থায়ী কার্যনির্বাহী কমিটির প্রথম মিটিং, তাই সদস্যের নিজেদের আলাপ-পরিচয়ের পাশাপাশি কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়েছে ১৭টি স্ট্যান্ডিং কমিটি। এছাড়া ফাহিম মুনেমকে সভাপতি করে গঠিত হয়েছে ৬ সদস্যবিশিষ্ঠ একটি ওয়ার্কিং কমিটিও। ''আগের কমিটি নতুন কোচ নিয়োগের জন্য যে তিনজনের তালিকা করেছিল আমরা তাদের সাক্ষাৎকার নেবো। পাশাপাশি দেখব যোগ্য অন্য কাউকে পাওয়া যায় কিনা। তারপর তাদের মধ্য থেকে একজনকে কোচ হিসেবে নিয়োগ দেবো।' মিটিং থেকে বেরিয়ে সাংবাদিকদের জানিয়েছেন বোর্ডের মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি। একইসঙ্গে তিনি জানিয়েছেন শন উইলিয়ামসকে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে কোচ রেখে দেয়ার সিদ্ধান্তের কথা। ম্যানেজার মনোনীত হয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার তানজীব আহসান সাদ। মেয়াদ শেষ হয়ে গেছে প্রধান নির্বাচক ফারুক আহমেদসহ দুজন নির্বাচকের। বোর্ডের বিশেষ অনুরোধে তারা এক মাস মেয়াদ বৃদ্ধিতে রাজি হওয়াতে সমস্যার অস্থায়ী সমাধান হয়েছে। এখন স্থায়ীভাবে নির্বাচক নিয়োগের জন্য একটা নির্বাচক বাছাই কমিটি গঠিত হয়েছে বোর্ডের সভায়। সেই কমিটির সভাপতি হচ্ছেন সভাপতি হচ্ছেন শফিকুর রহমান মুন্না। দুই সদস্য গাজী আশরাফ লিপু এবং ইশতিয়াক আহমেদ। গাজী আশরাফ লিপু একইসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যন্ডিং কমিটি বলে গন্য ক্রিকেট অপারেশন্স কমিটিরও চেয়ারম্যান মনোনীত হয়েছেন। সেই কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান মুন্না, সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববি। ফাহিম মুনেমকে সভাপতি করে গঠিত হয়েছে ৬ সদস্যের ওয়ার্কিং কমিটি। ''মাঝে-মধ্যে কিছু জরুরী পরিস্থিতি তৈরি হয়। তখন সিদ্ধান্ত নিতে বোর্ড মিটিং ডাকা যায় না। এই কথা মাথায় রেখেই বোর্ড পরিচালনা মসৃণ করার জন্য এই ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছে'' ওয়ার্কিং কমিটি সংক্রান্ত ব্যখ্যায় বলেছেন সাজ্জাদুল আলম ববি। এই কমিটির ভাইস চেয়ারম্যান হচ্ছেন লে. কর্ণেল আব্দুল লতিফ। ৪ সদস্য শফিকুর রহমান মুন্না, গাজী আশরাফ লিপু, সালমান ইস্পাহানি এবং সাজ্জাদুল আলম ববি। নতুন সভাপতি সিনা ইবনে জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিটিংয়ে ১২ সদস্যের মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন। দেশের বাইরে থাকায় মিটিংয়ে থাকতে পারেননি সালমান ইস্পাহানি এবং সেলিম ভুইয়া। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২০ঘ.