২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল-এর ওপর অসন্তুষ্ট ওয়ার্ন

ব্রায়ান লারা ঢাকঢোল পিটিয়েই সই করেছেন। কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট লিগ বা আইসিএল কর্তৃপক্ষ এরপর শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার নামও জুড়েছেন তাদের আয়োজনের সঙ্গে। দুজনেই অস্বীকার করেছেন এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে। এখন শুধু অস্বীকৃতিতেই থেমে নেই ওয়ার্ন, ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন এভাবে তার নাম প্রকাশের জন্য। ওয়ার্নের ম্যানেজার বলেছেন চুক্তিতে সই করার আগেই তার নাম ঘোষণা করায় ক্ষুব্ধ হয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 09:53 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

মেলবোর্ন, ৩১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ব্রায়ান লারা ঢাকঢোল পিটিয়েই সই করেছেন। কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট লিগ বা আইসিএল কর্তৃপক্ষ এরপর শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার নামও জুড়েছেন তাদের আয়োজনের সঙ্গে। দুজনেই অস্বীকার করেছেন এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে। এখন শুধু অস্বীকৃতিতেই থেমে নেই ওয়ার্ন, ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন এভাবে তার নাম প্রকাশের জন্য। ওয়ার্নের ম্যানেজার বলেছেন চুক্তিতে সই করার আগেই তার নাম ঘোষণা করায় ক্ষুব্ধ হয়েছেন তিনি। আইসিএল এর নির্বাহী পরিচালকদের একজন ও ভারতের সাবেক গ্রেট কপিল দেব সপ্তাহখানেক আগে জানিয়েছিলেন ওয়ার্ন নাকি চুক্তি সই করেছেন। এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া শোনা গেছে অস্ট্রেলিয়ান এই লেগ স্পিন গ্রেটের ম্যানেজার জেমস আর্সকিনের মুখে, "ওরা যে বলছে ওয়ার্ন সই করেছে, শুনেই মেজাজটা আমার খারাপ হয়ে গেছে। ওয়ার্নেরও তাই। কথাটা মোটেই সত্যি নয়। ওয়ার্ন ব্যাপারটা সহজভাবে নেয়নি। এতে বোঝা যায় আয়োজকদের সাংগঠনিক ক্ষমতা খুবই দুর্বল।" ওয়ার্ন নিজে আইসিএল-এ খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু তার ম্যানেজার জানিয়েছেন ভিন্ন কথা। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ও আইসিসিকে চটিয়ে এ ধরণের পদক্ষেপ নিতে নাকি দ্বিধায় আছেন ওয়ার্ন। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫৪৭ঘ.