সপ্তদশ টেস্ট সেঞ্চুরির পরও থামানো যাচ্ছিল না মাইকেল ভনকে । প্রায় একাই দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন ইংল্যান্ড অধিনায়ক। ভনের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং দেখে চিন্তিত ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় বল তুলে দিলেন জহির খানের হাতে। আর দ্বিতীয় নতুন বল হাতে পেয়েই জ্বলে উঠলেন জহির। সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা এই বাঁহাতি পেসারের বলে বোল্ড হয়ে শেষ হয়েছে ভনের সব প্রতিরোধ। সেই সঙ্গে ইংল্যান্ডেরও। সোমবার ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে জহিরের (৫/৭৫) দুর্দান্ত বোলিংয়ে ৩৫৫ রানে শেষ হয়ে গেছে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। ৭৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিনশেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১০ রান। দীনেশ কার্তিক ৬ ও ওয়াসিম জাফর ৩ রান নিয়ে ব্যাট করছেন। মঙ্গলবার শেষ দিনে জয়ের জন্য আর মাত্র ৬৩ রান প্রয়োজন তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
30 Jul 2007, 03:20 PM
Updated :
26 Apr 2022, 02:36 PM
নটিংহ্যাম, ইংল্যান্ড, ৩০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)