২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল-এর সমালোচনায় মুখর পন্টিং

এখনও মাঠেই গড়ায়নি। কিন্তু প্রস্তাবিত ইন্ডিয়ান ক্রিকেট লিগ বা আইসিএল নিয়ে বিতর্ক এখন তুমুল রূপ নিয়েছে। টুয়েন্টি টুয়েন্টি ঘরানার এই টুর্নামেন্টের পক্ষে-বিপক্ষে কথা বলছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। আর সে তর্কে এবার যোগ দিয়েছেন রিকি পন্টিংও। অস্ট্রেলিয়ান অধিনায়কের মতে বিশ্ব ক্রিকেটের জন্য ক্ষতিকর হতে যাচ্ছে এ ধরনের অর্থকরি প্রতিযোগিতা। কারণ এতে বয়সী খেলোয়াড়রা সময়ের আগে অবসর নিতে প্রলুব্ধ হবেন। অন্যদিকে তরুণরা জাতীয় দলে খেলার ইচ্ছের চেয়ে প্রাধান্য দেবে একে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 11:28 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

সিডনি, ৩০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---এখনও মাঠেই গড়ায়নি। কিন্তু প্রস্তাবিত ইন্ডিয়ান ক্রিকেট লিগ বা আইসিএল নিয়ে বিতর্ক এখন তুমুল রূপ নিয়েছে। টুয়েন্টি টুয়েন্টি ঘরানার এই টুর্নামেন্টের পক্ষে-বিপক্ষে কথা বলছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। আর সে তর্কে এবার যোগ দিয়েছেন রিকি পন্টিংও। অস্ট্রেলিয়ান অধিনায়কের মতে বিশ্ব ক্রিকেটের জন্য ক্ষতিকর হতে যাচ্ছে এ ধরনের অর্থকরি প্রতিযোগিতা। কারণ এতে বয়সী খেলোয়াড়রা সময়ের আগে অবসর নিতে প্রলুব্ধ হবেন। অন্যদিকে তরুণরা জাতীয় দলে খেলার ইচ্ছের চেয়ে প্রাধান্য দেবে একে। দ্য হেরাল্ড সান পত্রিকায় দেওয়া এক সাক্ষাতকারে পন্টিংয়ের প্রতিক্রিয়া ছিল ক্ষুব্ধ। বলেছেন, "একমাত্র প্রচুর টাকা ছাড়া এখান থেকে পাওয়ার কিছুই নেই। যদি এধরণের প্রতিযোগিতা শুরু হয় তাহলে খেলোয়াড়রা সতীর্থদের ছেড়ে বানানো দলের হয়ে খেলবে। কিছু টাকা কামাতে একা একা খেলে যাবে তারা।" শুধু আইসিএলই নয়, পন্টিংয়ের তোপের মুখে পড়েছেন অ্যালান স্ট্যানফোর্ডও। এই ধনকুবের স