২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের প্রশংসায় পঞ্চমুখ অ্যালান ডোনাল্ড

একসময় প্রবল প্রতিপক্ষ ছিলেন। অ্যানাল ডোনাল্ড তার গতির তুঙ্গে থাকা অবস্থায় পেয়েছেন শচীন টেন্ডুলকারকে। দক্ষিণ আফ্রিকার এই সাবেক ফাস্টবোলার এখন ইংল্যান্ডের বোলিং কোচ। ট্রেন্টব্রিজ টেস্টে ব্যালকনি থেকে দেখেছেন পুরানো শত্র"র সদম্ভ পদচারণা। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে টেস্ট ক্রিকেটের মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের মাইলস্টোন অতিক্রম করেছেন টেন্ডুলকার। ডোনাল্ড তুমুল প্রশংসা করেছেন তার এই অর্জনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 11:50 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

নটিংহাম, ২৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- একসময় প্রবল প্রতিপক্ষ ছিলেন। অ্যানাল ডোনাল্ড তার গতির তুঙ্গে থাকা অবস্থায় পেয়েছেন শচীন টেন্ডুলকারকে। দক্ষিণ আফ্রিকার এই সাবেক ফাস্টবোলার এখন ইংল্যান্ডের বোলিং কোচ। ট্রেন্টব্রিজ টেস্টে ব্যালকনি থেকে দেখেছেন পুরানো শত্র"র সদম্ভ পদচারণা। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে টেস্ট ক্রিকেটের মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের মাইলস্টোন অতিক্রম করেছেন টেন্ডুলকার। ডোনাল্ড তুমুল প্রশংসা করেছেন তার এই অর্জনের। ব্রায়ান লারা ও অ্যালান বোর্ডারের পর ১১ হাজার রানের ক্লাবে তৃতীয় সদস্য টেন্ডুলকার। ডোনাল্ড তার স্তুতিতে বলেছেন, "আমার সময়কালে ও ছিল সেরা খেলোয়াড় যার বিপক্ষে খেলে আমি আনন্দ পেতাম। ও হচ্ছে খুবই অসাধারণ একজন, শুধু ক্রিকেটকেই নয় নিজের দেশকেও দুহাত ভরে দিয়েছে।" টেন্ডুলকারের ল্যান্ডমার্ক ছোঁয়ার কীর্তির নিজেই দর্শক। তাই প্রতিক্রিয়াতে স্পষ্টই মুগ্ধতা, "দুর্দান্ত ছিল ব্যাপারটা। জানি সে মাঝের অনেকটা সময় ইনজুরির সঙ্গে লড়েছে, কিন্তু আজ (শনিবার) তাকে তার পুরনো রূপেই দেখা গেছে। এখনও টেন্ডুলকারের ক্রিকেটকে প্রচুর দেওয়ার আছে। ওর চেহারায় এখনও ছেলেমানুষের ছাপ, অবিশ্বাস্য যে ও এতদিন ধরে খেলছে। এই রেকর্ড ওর প্রাপ্য কারণ মানুষ হিসেবেও সে অসাধারণ এবং বিনয়ী।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭৪০ঘ.