ঢাকা, ২৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- কিছূদিন আগেই বাংলাদেশ জাতীয় দল শ্রীলঙ্কার মাটিতে টেস্টে তাদের সর্বনিম্ন স্কোর ৬২ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবেছিল। এবার অনুর্ধ্ব-১৯ দলও ডুবলো তেমনই এক লজ্জায়। শনিবার কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে ত্রিদেশীয় ক্রিকেটের ফাইনালে বোলাররা ভারতকে ৪৯ দশমিক ৩ ওভারে ১৯৯ রানে গুটিয়ে দিলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় নাকাল হয়েছে বাংলাদেশ। ৩০ ওভারে তারা অলআউট হয়ে গেছে মাত্র ৭০ রানে। হারের ব্যবধানটা তাই বিশাল, ১২৯ রানের। ভারতের আবু নাসিম মাত্র ৯ রানে ৬ উইকেট নিয়ে একাই বিধ্বস্ত করে দিয়েছেন বাংলাদেশকে। সর্বোচ্চ ২১ রান এসেছে নাসিরের ব্যাট থেকে। এর আগে বোলিংয়ে দুই ওপেনিং বোলার রুবেল হোসেন এবং গোলাম কিবরিয়া নিয়েছেন তিনটি করে উইকেট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২৩১৮ঘ.
bdnews24