করাচি, ২৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে ভালোমতোই এগিয়ে ছিলেন ডেভ হোয়াটমোর। জানা যাচ্ছে, পাকিস্তানের খেলোয়াড়দের কথাবার্তায় মুগ্ধ করতে পারেননি এই অস্ট্রেলিয়ান। তাদের মন জিততে ব্যর্থ হয়েছেন। তার পা হড়কেছে তাই। দায়িত্বটা পেয়েছেন তারই স্বদেশী জেফ লসন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সাক্ষাতকার পর্ব শেষে অ্যাবোটাবাদে ক্রিকেটারদের ট্রেনিং ক্যাম্পে গিয়েছিলেন হোয়াটমোর। কিন্তু সেখানে কিছু ব্যাপারে তার দৃষ্টি ভঙ্গী পছন্দ হয়নি খেলোয়াড়দের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, "উনি খেলোয়াড়দের ভীত করে তুলেছিলেন তার কথাবার্তা দিয়ে। তার সঙ্গে কথা বলার পর ম্যানেজার তালাত আলীও ভড়কে গেছেন- হোয়াটমোর স
bdnews24