২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লসনকে পেয়ে দারুণ খুশি শোয়েব মালিক

বব উলমারের অকালমৃত্যুতে হঠাৎই যেন দিগ্ভ্রান্ত হয়ে পড়েছিল পাকিস্তানের ক্রিকেট দল। এক জন অসাধারণ কোচকে হারানোর বেদনা তো ছিলই, সেই সঙ্গে কোচ না থাকার অস্বস্তিও যোগ হয়েছিল তাদের সঙ্গে। এমন সময়ে জিওফ লসনের দায়িত্ব নেয়ার খবর পাকিস্তান দলের জন্য একই সঙ্গে স্বস্তির এবং আনন্দেরও। পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকারা যা-ই বলুন না কেন, অধিনায়ক শোয়েব মালিক কিন্তু অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলারকে কোচ হিসাবে পেয়ে দারুণ খুশি। তার বিশ্বাস অস্ট্রেলীয়দের বিশ্বজয়ের মানসিকতা লসনের মাধ্যমেই সঞ্চারিত হবে পাকিস্তান দলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 03:12 PM

Updated : 26 Apr 2022, 02:35 PM

করাচি, ২৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)