২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জহিরের তোপে ট্রেন্টব্রিজে ইংল্যান্ড বিপদে

আকাশে মেঘ না থাকলেও টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি রাহুল দ্রাবিড়। আর অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে শুরু থেকেই ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ওপরে ঝাঁপিয়ে পড়েছেন ভারতের পেসাররা। ট্রেন্টব্রিজে ভেজা আউটফিল্ডের জন্য শুক্রবার প্রায় চার ঘন্টা দেরিতে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তাই বেশ বিপদে পড়েছে ইংল্যান্ড। দিনশেষে স্বাগতিকদের স্কোর ৭ উইকেটে ১৬৯ রান। জহির নিয়েছেন ৩ উইকেট। শ্রীশান্ত, আরপি সিং, সৌরভ গাঙ্গুলী ও অনিল কুম্বলের একটি করে উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 12:32 PM

Updated : 26 Apr 2022, 02:35 PM

নটিংহ্যাম, ইংল্যান্ড, ২৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)