২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের চিন্তা সৌরভ, ইংল্যান্ডের বৃষ্টি

ইংল্যান্ড দল বৃষ্টির 'চিরকালীন শত্র"তা'র ভয়ে আতঙ্কিত, আর ভারত সৌরভ গাঙ্গুলীর চোট নিয়ে আশঙ্কায়। শুক্রবার থেকে নটিংহ্যামের ট্রেন্টব্রিজে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ঠিক আগে এই হল দু দলের মূল চালচিত্র। এই বিপদ (!) থেকে রক্ষা পেতে দু দলই বোধহয় এখন প্রার্থনা করছে। লর্ডসে প্রথম টেস্টে শুধু ভাগ্য বাঁচিয়ে দিয়েছে ভারতকে। ৩৮০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ দিন চা-বিরতির সময় তাদের স্কোর ছিল ৯ উইকেটে ২৮২ রান। নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় জর্জরিত ভারতের জন্য ঠিক তখনই আশীর্বাদ হয়ে এসেছে আলোর স্বল্পতা ও বৃষ্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 01:27 PM

Updated : 26 Apr 2022, 02:35 PM

নটিংহ্যাম, ইংল্যান্ড, ২৬ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)