কপিল দেবের বিশ্বাস ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল-ই হতে যাচ্ছে এই সময়ের ক্রিকেট বিশ্বের 'সবচেয়ে রোমাঞ্চকর বিষয়'। আর এই বিশ্বাসটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মতো একটা খবরও দিয়েছেন ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার ও আইসিএল-এর নির্বাহী বোর্ডের চেয়ারম্যান। শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা নাকি আইসিএল-এ যোগ দিতে রাজি হয়েছেন! যদিও আগের দিন অর্থাৎ বুধবার ওয়ার্ন ও ম্যাকগ্রার ম্যানেজার জানিয়েছিলেন এ ব্যাপারে দু পক্ষের মধ্যে কথাবার্তা শুরু হলেও এখনো কিছু চূড়ান্ত হয়নি।