লর্ডস টেস্টে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৩৮০ রানের। নিঃসন্দেহে কঠিন, কিন্তু ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের পক্ষে এই লক্ষ্যে পৌঁছাতে তেমন সমস্যা না হওয়ারই কথা। কিন্তু চতুর্থ ইনিংসে ব্যাট করার অনন্ত চাপ সামলাতে না পেরে 'টিম ইন্ডিয়া'র সুবিখ্যাত ব্যাটসম্যানরা আবারও ব্যর্থ। এবং সেই তালিকার সর্বাগ্রে শচীন টেন্ডুলকার। এ যুগের ব্র্যাডম্যানের এই ব্যর্থতা এবার আর সহ্য হয়নি কপিল দেবের। ভারতের একটি হিন্দি নিউজ চ্যানেলের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলার সময় তিনি একেবারে সমালোচনার ঝাঁপি খুলে বসেছেন 'লিটল জিনিয়াস'-এর বিরুদ্ধে! ভারতের সৌভাগ্য, ৯ উইকেটে ২৮২ রানে পৌঁছানোর পর আলোর স্বল্পতা ও বৃষ্টির কল্যাণে ম্যাচটা ড্র করতে পেরেছে তারা।