ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল'কে কোনো রকম স্বীকৃতি দিতে রাজি নয় বিসিসিআই। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড স্বীকৃতি দিতে না চাইলে কি হবে, 'লোভনীয়' এই টুর্নামেন্টের সঙ্গে যোগ হচ্ছে একের পর এক ক্রিকেট তারকার নাম। আগের দিন আইসিএল'এ যোগ দেয়ার ঘোষণা দিয়েছিলেন ব্রায়ান লারা। 'প্রিন্স অফ ত্রিনিদাদ'-এর পর বুধবার আলোচনায় উঠে এলেন শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা। ওয়ার্নের ম্যানেজার জানিয়েছেন, দু পক্ষের মধ্যে আলোচনা সফল হলে এই টুয়েন্টি-টুয়েন্টি টুর্নামেন্টে দেখা যেতে পারে সর্বকালের সেরা লেগস্পিনারকে। ম্যাকগ্রার পক্ষ থেকেও আইসিএল-এ যোগ দেয়ার কথা অস্বীকার করা হয়নি। তার ম্যানেজারও বলেছেন, দু পক্ষের মধ্যে সমঝোতামূলক আলোচনা আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে।