ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- পদত্যাগের মিছিলে শরীক হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্যরা। সন্ধ্যায় বিসিবি সাধারণ সম্পাদকের পদ থেকে মাহবুব আনাম পদত্যাগ করার পর পরই অন্যরাও তার পথ অনুসরণ করেছেন।
বিসিবির পদত্যাগী সাধারণ সম্পাদক মাহবুব আনামের সঙ্গে রাতে ঢাকা ক্লাবে দীর্ঘ সভা হয়েছে কমিটির অন্যদের। সেখানেই তারা মাহবুবের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। ওই সভায় উপস্থিত ছিলেন ১০ জন -- দুই সহ সভাপতি শাহ নুরুল কবির শাহীন ও আজিজ আল কায়সার টিটো, দুই যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন আল মামুন ও রফিকুল ইসলাম বাবু, কোষাধ্যক্ষ আফজালুর রহমান সিনহা, সদস্য এএসএম ফারুক, সয়লাব হোসেন টুটুল, মহিউদ্দিন বুলবুল, কাইয়ুম চৌধুরী এবং সৈয়দ ফরহাদ আহমেদ। পদত্যাগপত্র তৈরি করেই তারা সভা থেকে বেরিয়েছেন। রাত পৌনে নয়টায় সভা শেষ হওয়ার পর বাইরে অপেক্ষমান বিসিবির ডেপুটি জেনারেল ম্যানেজার নিজামউদ্দিন চৌধুরী সুজনের হাতে সেগুলো তুলেও দেওয়া হয়। মঙ্গলবার রাতেই ওই দশজনের পদত্যাগপত্র বিসিবি সভাপতি এম আব্দুল আজিজের কাছে পৌছে দেওয়ার কথা তার।
সভাশেষে এই ১০ জনের মুখপাত্রের ভূমিকাটা নিয়েছেন পদত্যাগী সাধারণ সম্পাদক মাহবুব আনামই, "বেশকিছুদিন ধরেই ক্রিকেট বোর্ডের সংস্কার নিয়ে আলোচনা চলছিল। সংস্কারের জন্য সরকারকে সহায়তা করার ব্যাপারে আমরা পুরো কমিটি একমত হয়েছি। তাই সবাই মিলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।" মাহবুবসহ ১১ জনের সঙ্গে বিসিবির কার্যনির্বাহী কমিটির ঢাকার বাইরে থাকা বেশ কয়েকজন সদস্যও পদত্যাগে সম্মত হয়েছেন বলে জানা গেছে। "আমার জানামতে মোট ১৪ থেকে ১৫ জন পদত্যাগ করেছেন। ফ্যাক্সের মাধ্যমেও ঢাকার বাইরে থেকে পদত্যাগপত্র আসছে"- দাবি করেছেন মাহবুব। পদত্যাগী সহ সভাপতি শাহ নুরুল কবীর শাহীন আরো চারজনের পদত্যাগ নিশ্চিত করেছেন। এরা হচ্ছেন - চট্টগ্রামের শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, বরিশালের আসাদুজ্জামান খসরু এবং রাজশাহীর মাহমুদ জামাল। আরেক সহ সভাপতি গোলাম রসুল মোল্লাকেও পদত্যাগ করার বার্তা পৌছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহীন। ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি মঙ্গলবারের পদত্যাগের হিড়িকের আগেই নেমে এসেছিল ২৬ জনে। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরপরই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় কার্যনির্বাহী কমিটিতে জায়গা পাওয়া খন্দকার জামিলউদ্দিন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট কর্মকর্তা ডা. ফিরোজ মাহমুদকে নিয়ে ফিসফিসানি শুরু হয়। প্রথমজন নিজে থেকে সরে দাঁড়ালেও পরেরজনকে সরিয়ে দেওয়া হয়। নির্বাচিত হয়ে আসা সদস্য আহমেদ ইকবাল হাসান অসুস্থ্যতার কারণে দীর্ঘদিন সভায় উপস্থিত হতে না পারায় এমনিতেই তার সদস্যপদ খারিজ হয়ে যায়। সদস্য কবীর আহমেদ ভূইয়া এবং সহ সভাপতি গাজী গোলাম দস্তগীর স
bdnews24