২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একমাত্র বৃষ্টিই পারে ভারতকে বাঁচাতে

বৃষ্টি ঠিকই এসেছে। চা-বিরতির মিনিটসাতেক আগে অঝোরেই নেমেছে বৃষ্টি। সেই সঙ্গে মেঘ কালো আঁধার। ভারত প্রার্থনা করতেই পারে প্রকৃতির এই বদান্যতা যেন অব্যহত থাকে। কারণ লর্ডস টেস্টে হার মোটামুটি নিশ্চিত সফরকারীদের। চা-বিরতিতে ভারতের রান ৯ উইকেটে ২৮২। মহেন্দ্র সিং ধোনী ব্যাট করছেন ব্যাট করছেন ৭৬ রান নিয়ে, সঙ্গী শ্রীশান্তের রান ৪। ১ উইকেট হাতে নিয়ে ইংল্যান্ডের সংগ্রহ থেকে আরো ৯৭ রান পিছিয়ে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 12:44 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

লর্ডস, ২৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বৃষ্টি ঠিকই এসেছে। চা-বিরতির মিনিটসাতেক আগে অঝোরেই নেমেছে বৃষ্টি। সেই সঙ্গে মেঘ কালো আঁধার। ভারত প্রার্থনা করতেই পারে প্রকৃতির এই বদান্যতা যেন অব্যহত থাকে। কারণ লর্ডস টেস্টে হার মোটামুটি নিশ্চিত সফরকারীদের। চা-বিরতিতে ভারতের রান ৯ উইকেটে ২৮২। মহেন্দ্র সিং ধোনী ব্যাট করছেন ব্যাট করছেন ৭৬ রান নিয়ে, সঙ্গী শ্রীশান্তের রান ৪। ১ উইকেট হাতে নিয়ে ইংল্যান্ডের সংগ্রহ থেকে আরো ৯৭ রান পিছিয়ে ভারত। সকালের সেশনেই দ্রুত দুটো উইকেট তুলে নিয়েছিল তার বোলাররা। মাইকেল ভনের স্বস্তিটা এরপর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে অস্বস্তিতে রূপ নিয়েছিল। কারণ ভারতের হয়ে তুমুল প্রতিরোধ গড়েছেন ভিভিএস লক্ষ্মণ ও মহেন্দ্র সিং ধোনী। ৬ষ্ঠ উইকেটে দুজন ৮৬ রানের জুটি গড়ে তোলেন। লক্ষ্মণকে (৩৯) বোল্ড করে অধিনায়কের মুখে হাসি ফিরিয়ে দেন ক্রিস ট্রেমলেট। ভারতের টেল এন্ডারদের পেয়ে ইংল্যান্ডও জয়ের সুবাস পেতে শুরু করে সঙ্গে সঙ্গেই। কিন্তু ধোনী একাই লড়ে যেতে থাকেন। অনিল কুম্বলে, জহির খান কিংবা আরপি সিংদের কেউই সঙ্গ দিতে পারেননি তাকে। সাইডবটম, ট্রেমলেট ও মন্টি পানেসার ভাগাভাগি করেছেন তিনজনের উইকেট। এর আগে দিনের চতুর্থ ওভারেই সৌরভ গাঙ্গুলীকে (৪০) এলবিডব্লু করে স্বাগতিকদের ব্রেক থ্রু দেন রায়ান সাইড বটম। এরপর জেমস এন্ডারসনের চতুর ডেলিভারির ফাঁদে পড়েন দীনেশ কার্তিক (৬০)। দ্বিতীয় স্লিপে পল কলিংউডের হাতে জমা পড়েন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/২০৫৫ঘ.