কলম্বো, ২৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- আরো কিছু রান থাকলে হয়তো হতো! পূর্বসূরীদের এই চিন্তাটা কি এসেছিল মোহাম্মদ আশরাফুলের মাথায়? আসাটা স্বাভাবিক। কিন্তু সেটা স্রেফ ভাবনাতেই সীমাবদ্ধ। ১৩৭ রানে অলআউট দলের অধিনায়কের জন্য এ ধরণের ভাবনা কল্পবিলাস। সেটা প্রতিপক্ষের ৫ উইকেট ফেলে দেওয়ার পরও। সোমবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লক্ষ্য সিরিজের দ্বিতীয় ওয়ানডেও জিতেছে শ্রীলঙ্কা, এবার ৫ উইকেটে। ২-০ ব্যবধানের এই জয়ে নিশ্চিত হয়েছে সিরিজ জয়ও। এখন বাংলাদেশকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে বুধবার নামবে স্বাগতিকরা।
ঢালাওভাবে বাংলাদেশ ব্যাটসম্যানদের দোষী করাটাও উচিত হবে না। কলম্বোর বৃষ্টিতে মাঠ ছিল ভেজা। আদ্র উইকেটে টস জিতে মাহেলা জয়াবর্ধনে ফিল্ডিং নেবেন, এটা জানা কথাই। বাংলাদেশ ব্যাট করতে নামল, নেমেই পড়ল লাসিথ মালিঙ্গার তোপের মুখে। স্কোর বোর্ডে ১৩ রান উঠতেই নেই তিন ব্যাটসম্যান। দুই ওপেনার শাহরিয়ার নাফীস (৬), স্বভাববিরুদ্ধ খোলসবন্দী তামিম ইকবাল (৩) ও ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া মুশফিকুর রহিম (০) সাজঘরে ফিরেছেন ৮ ওভারের মধ্যেই।
৬ রান করে নাফীস দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন মাহেলাকে। স্বভাববিরুদ্ধ রক্ষণাত্মক খোলসে বন্দী তামিম বোল্ড হয়েছেন। ৩ রান করতে ১৬ বল খেলেছেন এই বাঁহাতি ওপেনার। মুশফিককে (০) দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ফেরত পাঠিয়েছেন কিপার কুমার সাঙ্গাকারা। ৩০ বলে ৪ রান করা তুষার ইমরানকে বোল্ড করেছেন ফারভিজ মাহারুফ।
মাত্র ২৬ রানেই ৪ উইকেট হারানোর পর বাংলাদেশের পক্ষে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মোহাম্মদ আশরাফুল ও আফতাব আহমেদ। দুজনের ৬১ রানের জুটি অবশেষে ভেঙ্গেছেন সনৎ জয়াসুরিয়া। ৩১তম ওভারের দ্বিতীয় বলে ২৯ রান করে আউট হয়েছেন আশরাফুল। ক্যাচ দিয়েছেন কুমার সাঙ্গাকারাকে। সাকিব আল হাসান (১৫) আফতাবের সঙ্গে ২৪ রানের জুটি গড়েছেন। বাংলাদেশকে কোনো মতে ১০০ রানের সীমা পার করানোর পর আউট হয়েছেন তিনি মালিঙ্গা বান্দারার বলে বোল্ড হয়ে।
স্পিনারদের রাজত্ব শুরু তখন থেকেই। এবং সনৎ জয়াসুরিয়া একাই নেতৃত্ব দিয়েছেন এরপর। ফরহাদ রেজা (২) দূর্ভাগ্যজনক রানআউট হওয়ার পর উইকেটে আর কাউকে ভাগ বসাতে দেননি তিনি। একে একে তুলে নিয়েছেন আফতাব, আবদুর রাজ্জাক ও সৈয়দ রাসেলকে। সুবাদেই মাত্র নবম বোলার হিসেবে পুরো করেছেন ওয়ানডেতে তার ৩০০ উইকেট। ৩৮ বছর বয়সী জয়াসুরিয়া একমাত্র ক্রিকেটার যার ওয়ানডেতে ১০ হাজারের ওপর রান ও ৩০০ উইকেট রয়েছে।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেছেন আফতাব। ৮৫ বল খেলেছেন তিনি এজন্য, বাউন্ডারি মেরেছেন দুটি। প্রসঙ্গত বলতেই হয়, বাংলাদেশের গোটা ইনিংসে বাউন্ডারি ছিল মাত্র ৫টি। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে অতিরিক্ত খাতে।
ম্যাচ শেষে আশরাফুল কৃতিত্ব দিয়েছেন শ্রীলঙ্কান বোলারদের। তারা দারুণ লাইন লেংথে বল করেছেন বলে ব্যাটসম্যানদের কঠোর পরিশ্রম বিফলে গেছে। এবং উইকেট যে বোলারদের তার প্রমাণ কিছুটা পেয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরাও। অষ্টম ওভারে উইকেট হারিয়েছে স্বাগতিকরাও। যদিও ততক্ষণে স্কোরবোর্ডে ৪৩ রান উঠে গেছে। ২৫ বলে ২৮ রান করে শাহাদতের বলে মুশফিকের গ্লাভসবন্দী হয়েছেন উপুল থারাঙ্গা। মুশফিকের হাতেই ধরা পড়েছেন কুমার সাঙ্গাকারা (৬), বোলার সৈয়দ রাসেল। দ্বিতীয় পাওয়ার প্লের পরই আচমকা খেলায় উত্তেজনা ফিরিয়ে আনে বাংলাদেশ। আবদুর রাজ্জাককে হাঁকাতে গিয়ে আফতাবের হাতে ধরা পড়েন জয়াসুরিয়া (২৪)। ৭ রানের মধ্যে রাসেলের বলে আফতাবেরই দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন মাহেলা (৭)।
রান বেশী নেই কেনো- চিন্তাটা তখনই মাথায় আসতে পারে আশরাফুলের। এরপর তেমন একটা বিপদ হতে দেননি চামারা সিলভা ও তিলকরতে
bdnews24