২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড

সকাল থেকে লন্ডনে তুমুল বৃষ্টি। বৃষ্টির তান্ডবে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘন্টা পর খেলা শুরু হয়েছে এবং তার পরই লন্ডভন্ড হয়ে গেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। শুক্রবার লর্ডসে প্রথম টেস্টে ৪ উইকেটে ২৬৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইংলিশরা মাত্র ২৯৮ রানেই অলআউট হয়ে গেছে। দিনশেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৪৫ রান। ৬ উইকেট হাতে নিয়ে তারা পিছিয়ে আছে ১৫৩ রানে। স্বাগতিকদের দুর্দশার মূল কারণ শ্রীশান্ত ও জহির খান। শ্রীশান্তের তিন ও জহিরের দুই উইকেট শিকারের জন্য মাত্র ২৬ রানে শেষ ৬ উইকেট হারাতে হয়েছে স্বাগতিকদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 03:13 PM

Updated : 26 Apr 2022, 02:33 PM

লন্ডন, ২০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)