সকাল থেকে লন্ডনে বজ্রসহ তুমুল বৃষ্টি। ক্রিকেটের সবচেয়ে বড় 'শত্র"'র উৎপাতে শুক্রবার লর্ডসে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত একটিও বল হতে পারেনি। ভারতের বিপক্ষে ৪ উইকেটে ২৬৮ রান নিয়ে প্রথম দিন শেষ করা ইংল্যান্ডের দুই অপরাজিত ব্যাটসম্যান কেভিন পিটারসেন (৩৪*) ও 'নাইটওয়াচম্যান' রায়ান সাইডবটমকে (০*) তাই অপেক্ষার প্রহরই গুনতে হয়েছে মাঠে নামার জন্য। ভারতের জন্যও এই অপেক্ষা ভীষণ বিরক্তিকর হওয়ার কথা। কারণ বৃহস্পতিবার শেষ বিকেলে দুটো উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছে তারা।