লন্ডন, ১৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ব্যাটিং নিয়ে ভাবছে না ইংল্যান্ড। বৃষ্টির মৌসুম বলেই এখনকার কন্ডিশন সিমারদের জন্য আদর্শ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজ ৩-০ তে জেতায় বড় ভূমিকা রেখেছে তারাই। তাই ভারতকে নিয়ে খুব একটা দুর্ভাবনায় নেই স্বাগতিকরা। বৃহস্পতিবার লর্ডসে শুরু হচ্ছে দু দেশের মধ্যেকার তিন টেস্ট সিরিজের প্রথমটি।
দুর্ভাবনা একদমই নেই বললে আবার ভুল হবে। পরিসংখ্যান বলছে লর্ডসে এখন পর্যন্ত খেলা ১৪ টেস্টের মাত্র একটিতে জিতেছে ভারত, ১৯৮৬তে কপিল দেবের অধিনায়কত্বে। অধিনায়ক মাইকেল ভনকে ভাবাচ্ছে ভারতের ব্যাটিং লাইনআপে থাকা ত্রি-রত
bdnews24