২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডসে তিন তারকার শেষ সফর

'ক্রিকেট মক্কা' নামটা এমনিতেই হয়নি। একই সঙ্গে ক্রিকেটের ঐতিহ্য আর ইতিহাসের মেলবন্ধন এখানে। লর্ডস মানেই যে কোনো ক্রিকেটারের কাছে এক স্বপ্ন। এখানে খেলা মানেই সেটা 'স্বপ্ন হলো সত্যি' ধরণের ব্যাপার। কিন্তু খেলাতেই শেষ হয়ে যায় না সব। লর্ডসে কোনো কীর্তি মানেই ইতিহাসের অংশ হয়ে যাওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 12:59 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

লন্ডন, ১৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- 'ক্রিকেট মক্কা' নামটা এমনিতেই হয়নি। একই সঙ্গে ক্রিকেটের ঐতিহ্য আর ইতিহাসের মেলবন্ধন এখানে। লর্ডস মানেই যে কোনো ক্রিকেটারের কাছে এক স্বপ্ন। এখানে খেলা মানেই সেটা 'স্বপ্ন হলো সত্যি' ধরণের ব্যাপার। কিন্তু খেলাতেই শেষ হয়ে যায় না সব। লর্ডসে কোনো কীর্তি মানেই ইতিহাসের অংশ হয়ে যাওয়া। একটি সেঞ্চুরি যে কোনো ব্যাটসম্যানের আরাধ্য এখানে। আর কেউ যদি নিশ্চিত জানেন, এটাই তার শেষ টেস্ট; তাহলে আরাধনাটা রীতিমতো ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ায়। শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুুলীরও তাই। তিনজনই প্রায় মাঝ তিরিশে। ভারতের আগামী ইংল্যান্ড সফর ২০১১ বা '১২ সালে। তাই বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া লর্ডস টেস্ট মেরিলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই তিন মহারথীর শেষ পদচারনা। তিনজনই মনে প্রাণে চাইবেন বিদায়টা দারুণ কিছু দিয়ে স্মরণীয় করে রাখতে। টেন্ডুলকারের জন্য এবারের লর্ডস টেস্টের আবেদন অন্য রকম। ৩৭টি টেস্ট সেঞ্চুরি তার, কিন্তু একটিও লর্ডসে নয়। ১৯৯০ সালে ১৭ বছর বয়সী টেন্ডুলকার প্রথম খেলেছেন এখানে, এ মাঠে এটি তার চতুর্থ টেস্ট। বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারে এখনো লর্ডসে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটা মেটাতে মরিয়া হতেই পারেন তিনি। মুখে অবশ্য বলছেন অন্য কথা, "সেঞ্চুরির কথা ভেবে নিজের ওপর বাড়তি চাপ নিতে চাচ্ছি না। তাছাড়া টেস্টে না পেলেও এমসিসির বিপক্ষে একটা ম্যাচে এখানে সেঞ্চুরি আছে আমার। এই মাঠে সেঞ্চুরির স্বপ্ন দেখে সব ব্যাটসম্যান, আমি তাদের চেয়ে আলাদা নই। তবে কখনোই নিজের জন্য কোনো নির্দিষ্ট লক্ষ্য বেঁধে দিই না আমি। মনের মধ্যে জানি আমার কি করণীয়, এ সফরে কি করতে হবে আমাকে। কিন্তু সেটাকে বাকি ব্যাপারগুলোর ওপর আধিপত্য করতে দিতে চাই না।" সেদিক থেকে ভাগ্যবান সৌরভ গাঙ্গুলী। '৯৬তে লর্ডসেই তার অভিষেক। আর অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। সেটা ছিল তার দলভুক্তি নিয়ে ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনার দুর্দান্ত এক জবাবও। কিন্তু ভারতের সাবেক অধিনায়ক আবার দলে ফিরবেন, লর্ডসে তার তৃতীয় টেস্টটি খেলবেন- মাস কয়েক আগেও তা ছিল ভাবনার বাইরে। সাবেক কোচ গ্রেগ চ্যাপেলের দল থেকে তো ছিটকেই পড়েছিলেন সৌরভ। তার নবজন্মটা তাই গল্পকেও হার মানায়। সে ধারাকে অক্ষুন্ন রাখতে তো চাইবেনই তিনি। কিন্তু মনের কথা পুরোপুরি উঠে আসেনি মুখে, "আমি এখানে ভালো করেছি আগে, কিন্তু তার মানে এই নয় সব সময়ই সফল হবো। ভালো করতে হলে আমার শুরুটাও ভালো হতে হবে।" ফিরে গেছেন তার সুখস্মৃতিতে, "প্রথমবার যখন লর্ডসে খেলি তখনকার মনের অবস্থা সম্ভবত আমার গোটা ক্যারিয়ারের সেরা। গত ১১ বছরে বিশ্ব জুড়ে নানা জায়গায় আমি রান পেয়েছি, কিন্তু সেই ভাবটা আর আসেনি। এই ম্যাচের জন্য সেই মানসিকতাটা ফিরে পেলে দারুণ হতো। একটুও নার্ভাস ছিলাম না, ব্যর্থতার কোনো ভয় ছিল না।" সৌরভের সঙ্গে একই ম্যাচে অভিষেক অধিনায়ক রাহুল দ্রাবিড়েরও। সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে আউট হয়েছিলেন, ৯৫ রান করে। বছর পাঁচেক আগে ইংল্যান্ডে তার দ্বিতীয় সফরে এসে লর্ডসেই কিছু করতে পারেননি। পরের তিন টেস্টেই ছিল সেঞ্চুরি