নয়াদিল্লী, ১৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---তিন বছরে মাত্র ৮টি টেস্ট! আইসিসির শর্ত পূরণ করতে পারেনি জিম্বাবুয়ে। সময়টায় কমপক্ষে ১০টি না খেললে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে নাম উঠবে না। সুবাদেই সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে জায়গা পায়নি জিম্বাবুয়ে।
প্রতিবছর ১ আগস্ট আইসিসি তাদের র্যাঙ্কিং প্রকাশ করে। এবার তারা একটু আগেই করল, কারণ সময়টায় কোনো সিরিজ শেষ হচ্ছে না। ২০০৪ সালের ১ আগস্ট থেকে ধরা হয়েছে দলগুলোর পারফরম্যান্স। সে অনুযায়ী তালিকার শীর্ষে আছে যথারীতি অস্ট্রেলিয়াই। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড থেকে রেটিংয়ে ২৬ পয়েন্ট এগিয়ে তারা। দু ধাপ টপকে শ্রীলঙ্কা উঠে এসেছে তৃতীয় স্থানে। দক্ষিণ আফ্রিকাও তাই, তাদের স্থান চতুর্থ। বড় ধাক্কাটা খেয়েছে পাকিস্তান। তৃতীয় স্থান থেকে তিন ধাপ অবনমন ঘটে ৬ষ্ঠ এখন তারা।
দল ম্যাচ পয়েন্ট রেটিং
অস্ট্রেলিয়া ২৫ ৩৫৩৪ ১৪১
ইংল্যান্ড ৩২ ৩৬৭১ ১১৫
শ্রীলঙ্কা ২৫ ২৬৭৩ ১০৭
দঃ আফ্রিকা ২৭ ২৭৫৯ ১০২
ভারত ২৫ ২৫৪৭ ১০২
পাকিস্তান ২৬ ২৫৭৩ ৯৯
নিউজিল্যান্ড ১৫ ১৪৮১ ৯৯
উইন্ডিজ ২৪ ১৭১৭ ৭২
বাংলাদেশ ১৮ ৬৫ ৪
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪২৫ঘ.
bdnews24