২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার বিকেলে দেশে ফিরছেন হাবিবুলরা

দেশে ফেরার ফ্লাইটে হাবিবুল বাশার, খালেদ মাসুদ, রাজিন সালেহ এবং মোহাম্মদ শরীফদের সঙ্গী হওয়ার কথা ছিল শাহরিয়ার নাফীসেরও। তবে ক্যান্ডিতে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৪ রান করে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েও আবার অন্তর্ভূক্ত হয়েছেন এই ওপেনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 01:28 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, ১৬ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- দেশে ফেরার ফ্লাইটে হাবিবুল বাশার, খালেদ মাসুদ, রাজিন সালেহ এবং মোহাম্মদ শরীফদের সঙ্গী হওয়ার কথা ছিল শাহরিয়ার নাফীসেরও। তবে ক্যান্ডিতে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৪ রান করে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েও আবার অন্তর্ভূক্ত হয়েছেন এই ওপেনার। তিনি তাই থেকে যাচ্ছেন কলম্বোতেই। আর সেখান থেকে মঙ্গলবার বিকেল পৌনে ছয়টায় ঢাকায় পৌছাচ্ছেন হাবিবুলরা। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে তাদের সঙ্গে আসছেন মোহাম্মদ রফিকও। অসুস্থ ছেলেকে দেখতে দেশে ফিরছেন দেশসেরা এই স্পিনার। কলম্বোতে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে রফিকের ব্যাপারে বলা হয়েছে,"ছেলের অবস্থা দেখে রফিকই ঠিক করবে ও আবার ওয়ানডে খেলতে এখানে দলের সঙ্গে যোগ দেবে কিনা।" ২০, ২৩ ও ২৫ জুলাই হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এর আগে বুধবার স্থানীয় একটি দলের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে মোহাম্মদ আশরাফুলদের। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২৫ঘ.