২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলের নতুন কোচ জিওফ লসন

সুখবরটা পেয়ে দারুণ উচ্ছ্বসিত জিওফ লসন। সেটাই স্বাভাবিক। পাকিস্তানের কোচ হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার। সেই অপেক্ষার অবসান হল রোববার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) লসনকে জানিয়ে দিয়েছে, তিনিই হতে যাচ্ছেন প্রয়াত বব উলমারের উত্তরসূরী। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে লাহোরে টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মাধ্যমে পাকিস্তান ক্রিকেটে শুরু হবে 'লসন-যুগ'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 12:52 PM

Updated : 26 Apr 2022, 02:32 PM

মেলবোর্ন, ১৬ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)