২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলের ফর্মুলা অনুযায়ী সবকিছু হবে না : ক্রীড়া উপদেষ্টা

সাংবাদিকরা ছেঁকে ধরেছেন ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীকে, ইদানীং তিনি যেকোনো পুরস্কার প্রদান অনুষ্ঠানে গেলেই হচ্ছে এমনটা। রোববারও তার ব্যতিক্রম হলো না। স্পেকট্রা গ্র"প প্রথম আন্তঃজেলা মহিলা কাবাডি প্রতিযোগিতার ফাইনালের প্রধান অতিথি ছিলেন তিনি। এখানেও সাংবাদিকরা ঘিরে ধরলেন তাকে। এখানেও ক্রীড়াঙ্গনের সংস্কার নিয়ে প্রশ্ন। এবং এর বেশিরভাগই আবর্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দেওয়ার খবরকে ঘিরে। এদিনও অবশ্য নির্দিষ্ট করে জানালেন না কবে সেটা ভেঙ্গে দেওয়া হচ্ছে,"ভাঙ্গলে তো আপনারাই সবার আগে জানবেন। আগামী সাত থেকে দশ দিনের ভেতরই হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 02:32 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, ১৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সাংবাদিকরা ছেঁকে ধরেছেন ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীকে, ইদানীং তিনি যেকোনো পুরস্কার প্রদান অনুষ্ঠানে গেলেই হচ্ছে এমনটা। রোববারও তার ব্যতিক্রম হলো না। স্পেকট্রা গ্র"প প্রথম আন্তঃজেলা মহিলা কাবাডি প্রতিযোগিতার ফাইনালের প্রধান অতিথি ছিলেন তিনি। এখানেও সাংবাদিকরা ঘিরে ধরলেন তাকে। এখানেও ক্রীড়াঙ্গনের সংস্কার নিয়ে প্রশ্ন। এবং এর বেশিরভাগই আবর্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দেওয়ার খবরকে ঘিরে। এদিনও অবশ্য নির্দিষ্ট করে জানালেন না কবে সেটা ভেঙ্গে দেওয়া হচ্ছে,"ভাঙ্গলে তো আপনারাই সবার আগে জানবেন। আগামী সাত থেকে দশ দিনের ভেতরই হবে।" ভেঙ্গে দিয়ে যে অ্যাডহক কমিটি হবে তার সদস্য সংখ্যা ১১ থেকে ১৫ জনের মধ্যেই হবে বলেও জানালেন। গত বেশ কিছুদিন ধরেই ক্রীড়াঙ্গনে সর্বাধিক আলোচিত বিষয় ছিল, এই অ্যাডহক কমিটি গড়ে দেওয়ার কাজটা নাকি করে দিয়ে গেছেন সৈয়দ আশরাফুল হক। বিসিবির সাবেক এই সাধারন সম্পাদক বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চিফ এক্সিকিউটিভ অফিসার। কিছুদিন আগে কর্মস্থল মালয়েশিয়া থেকে আশরাফুল দেশে এসেছিলেন। এবং ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কয়েক দফায় তার আলোচনায় বসার খবরটাও এখন আর অজানা নয়। সেকারণেই ক্রিকেট মহলে এই ধারণাটা প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছে যে, আশরাফুলের ফর্মুলা অনুযায়ীই সাজছে নতুন কমিটি। যদিও ক্রীড়া উপদেষ্টা বললেন, ঘটনা সেরকম কিছু নয়। তার ভাষায়,"আশরাফুল সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে ঠিকই। তার মানে এই নয় যে, তার ফর্মুলা অনুযায়ীই সবকিছু হচ্ছে। বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক স্তরে যে পর্যায়ে গেছে, তাতে ওনারও অবদান আছে। উনি এখন এসিসির বড়ো পদে আছেন। ভবিষ্যতে হয়তো আরো বড়ো অবস্থানে যাবেন। সেকারণেই কথা বলে তার বিশাল অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করেছি আমি।" অ্যাডহক কমিটির সদস্য হিসেবে বাতাসে ভেসে বেড়াচ্ছে অনেকের নামই। সেগুলো ছাপার অক্ষরে পত্র - পত্রিকাতেও আসছে। এ প্রসঙ্গও এসেছে তপন চৌধুরীর কথায়, "কে চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন, সেটাও তো দেখছি পত্র -পত্রিকায় চলে এসেছে। কিন্তু কমিটিটা ঘোষিত না হওয়া পর্যন্ত এর সবকিছুই অনুমান।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.