২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চীনকেও উড়িয়ে দিয়ে গ্র"প চ্যাম্পিয়ন বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পরও ঠিক তৃপ্ত হতে পারছিলেন না বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) মহিলা ক্রিকেট টুর্নামেন্টে যে তখনো গ্র"প চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য অর্জন বাকী ছিল তাদের। রোববার চীনকে ৮৭ রানে হারিয়ে সেই লক্ষ্যেও পৌছানো হয়ে গেল তাদের। ১৭ জুলাই তারা সেমিফাইনালে মুখোমুখি হবে হংকংয়ের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 12:58 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, ১৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পরও ঠিক তৃপ্ত হতে পারছিলেন না বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) মহিলা ক্রিকেট টুর্নামেন্টে যে তখনো গ্র"প চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য অর্জন বাকী ছিল তাদের। রোববার চীনকে ৮৭ রানে হারিয়ে সেই লক্ষ্যেও পৌছানো হয়ে গেল তাদের। ১৭ জুলাই তারা সেমিফাইনালে মুখোমুখি হবে হংকংয়ের। টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের মেয়েরা অবশ্য এবার অলআউট হয়ে যায়। ২৯ দশমিক ৫ ওভারে তারা তোলে ১০৮ রান, যা আরেকটি বড়ো জয়ের জন্য যথেষ্ট বলেই প্রমাণিত হয়েছে। সর্বোচ্চ ২৬ রান এসেছে পান্না ঘোষের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্কের রান করেছেন চামেলী খাতুন (১৯) এবং অধিনায়ক তাজকিয়া আক্তার (১৬)। এরপর চম্পা (৪ উইকেট) এবং তিথি রানী সরকারের (৩ উইকেট) দুর্দান্ত বোলিংয়ের মুখে ২২ ওভারে মাত্র ২২ রানেই অলআউট হয়ে যায় চায়নিজ মেয়েরা। অন্য উইকেটগুলো নিয়েছেন সালমা (২ উইকেট) এবং পিংকি (১ উইকেট)। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৫৫ঘ.