ঢাকা, ১৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- পুরনো উপলব্ধিটাই এবার নতুন ভূমিকায় হলো মোহাম্মদ আশরাফূলের। পর পর তিন টেস্টে ইনিংসের ব্যবধানে হার। ক্যান্ডিতে ইনিংস এবং ১৯৩ রানে হারের মধ্য দিয়ে তার অধিনায়কত্বের অভিষেকেই টেস্ট ক্রিকেটে আরেকবার ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলো বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক জানলেন, আগেও শ্রীলঙ্কায় গিয়ে দেখে আসা ব্যাপারটা এখনো ঠিক আগের মতোই আছে,"শ্রীলঙ্কায় টেস্ট ক্রিকেট খেলাটা ভীষণ কঠিন।"
তবে এবারের অভিজ্ঞতা বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনেক পরিণত করবে বলেই বিশ্বাস তার,"অবশ্যই আমি আরো ভালো কিছু আশা করেছিলাম। কিন্তু সেটা ঘটলো না। নতুন অধিনায়ক, কোচ
bdnews24