ক্যান্ডি, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ---- সকালে সৈয়দ রাসেলের জোড়া আঘাতের পর শ্রীলঙ্কার ওপর চাপটা আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তার ফল, সাঙ্গাকারার টানা দ্বিতীয় ডাবল সেঞ্চুরি, জয়াবর্ধনের সেঞ্চুরি এবং দিনশেষে শ্রীলঙ্কার ৪ উইকেটে ৫০০ রানের পাহাড়। যার নীচে বাংলাদেশের চাপা পড়ার সমূহ আশংকা। এখনই শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে ৩৬৯ রানে এগিয়ে গেছে। আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশের ইনিংস শেষ হয়েছিল ১৩১ রানে।
আগেরদিনের বিনা উইকেটে ৩০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। দিনের শেষটা যে রকমই হোক সকালটা কিন্তু বাংলাদেশের সৈয়দ রাসেলের। সিরিজের শেষ টেস্টে সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেছেন এই বাঁহাতি পেসার। শুরুতে অবশ্য তার বোলিং পার্টনার ফাস্ট বোলার শাহাদাত হোসেনের গতি ও বাউন্স সামলাতে গিয়ে বেশ কয়েকবার বিপদে পড়েছিলেন দুই ওপেনার। কিন্তু দুজনই আত্মসমর্পণ করলেন বাঁহাতি রাসেলের কাছে। শ্রীলঙ্কা ৪৭ রানে পৌঁছুতেই রাসেল এলবিডব্লুর ফাঁদে ফেলেন উপুল থারাঙ্গাকে (১২)। একটু পরে আবার আঘাত হানেন, এবার বোল্ড করেন আরেক ওপেনার ভ্যানডর্টকে (৪৩)।
৭৪ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর কুমার সাঙ্গাকারার সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। শেষপর্যন্ত এই জুটিতে তোলা ৩১১ রানই হয়ে যায় শ্রীলঙ্কার পর্বত আরোহনের মূল সোপান। দুই উইকেট হারানোর পর সাঙ্গাকারা একটু সাবধানী হলেও তার কোনো প্রভাব পড়েনি জয়াবর্ধনের ব্যাটে। পরে এসেও সাঙ্গাকারাকে ছাড়িয়ে গিয়ে আগে হাফ সেঞ্চুরি করেন শ্রীলঙ্কান অধিনায়ক। তৃতীয় উইকেট জুটিতে ৮৭ রান যোগ করে তারা লাঞ্চে যান দলের স্কোর ২ উইকেটে ১৬১ রানে রেখে।
লাঞ্চ থেকে ফিরে এসে দুজনেই নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে খুব দ্রুতগতিতে রান তুলতে শুরু করেন। বাংলাদেশী বোলারদের পিটিয়ে নিমিষেই তিন অংকের 'ম্যাজিক ফিগারে' পৌঁছে যান দুই ব্যাটসম্যান। নিয়মিত বোলারদের অসহায়ত্ব দেখে বাংলাদেশী অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বল তুলে নেন এবং তাকে থ্যার্ডম্যানে পাঠিয়ে শ্রীলঙ্কান অধিনায়ক সিরিজে নিজের দ্বিতীয় এবং ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি করেছেন। কিছুক্ষণ পরে অধিনায়কের পথ ধরে আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান সাঙ্গাকারা ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি পূরণ করেন।
দুজনই পার হন দেড়শ। তারপর ডাবল সেঞ্চুরিকেও যখন মনে হচ্ছে স্বাভাবিক পরিণতি তখনই তখনই আবার আঘাত হানেন বাংলাদেশের একমাত্র সফল বোলার সৈয়দ রাসেল। তাকে উড়িয়ে মারতে গিয়ে মিডঅফে আশরাফুলের হাতে ধরে পড়ে মাহেলা জয়াবর্ধনের ১৬৫ রানের ইনিংসের ইতি ঘটে। ২১০ বলের এই ইনিংসে আছে ৩টি ছক্কা ও ১৫টি বাউন্ডারি। তৃতীয় উইকেট জুটিতে ৩১১ রান যোগ করে শ্রীলংকান অধিনায়ক ফিরে গেলেও কুমার সাঙ্গাকারা যেন গত টেস্টের মতোই ডাবল সেঞ্চুরির পথে অবিচল। এবং শেষপর্যন্ত টানা দ্বিতীয় এবং ষষ্ঠ ডাবল সেঞ্চুরি করেছেন বাংলাদেশের অধিনায়ককে মিডউইকেট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে। ২৭৭ বল ২৮টি বাউন্ডারির সাহায্যে ২২২ রানে অপরাজিত আছেন কুমার সাঙ্গাকারা। চামারা সিলভা (২৫) রান আউট হয়ে যাওয়ায় তার সঙ্গী এখন তিলকরতে
bdnews24