২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে দল থেকে বাদ পড়লেন হাবিবুল-নাফীস

তালিকার প্রথম চারটি নাম চূড়ান্ত হয়েই ছিল। বাকি ছিল কেবল পঞ্চম নামটি চূড়ান্ত করা। ওপেনারদের মধ্য থেকেই বেছে নেওয়া সেই নামটি শাহরিয়ার নাফীস। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষে হাবিবুল বাশার, খালেদ মাসুদ, রাজিন সালেহ, মোহাম্মদ শরীফদের সঙ্গে তারও দেশে ফেরার ফ্লাইট ধরাতে অবশ্য আশ্চর্যের কিছু নেই। বিশ্বকাপ থেকেই চলে আসা বাজে ফর্মের ধারাবাহিকতা টেস্টেও অব্যাহত থাকায় ওয়ানডের জন্য আপাতত আর বিবেচিত হচ্ছেন নাফীস। যদিও ক্যান্ডি টেস্ট শেষে ছয়জন 'টেস্ট ক্রিকেটার'কে দেশে ফিরিয়ে আনার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত কারণে মোহাম্মদ রফিকও হাবিবুলদের সঙ্গে ফিরে আসছেন বলে সংখ্যাটা পাঁচে নামিয়ে আনা হয়েছে। ওয়ানডে স্কোয়াডে থাকা তুষার ইমরান জরুরী তলবে গিয়ে ক্যান্ডি টেস্টেও খেলছেন। বাকি চার সদস্য তামিম ইকবাল, আফতাব আহমেদ, ফরহাদ রেজা এবং মাহমুদুল্লাহ রিয়াদ শ্রীলঙ্কায় রওনা হচ্ছেন ১৪ জুলাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 02:09 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, ১২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- তালিকার প্রথম চারটি নাম চূড়ান্ত হয়েই ছিল। বাকি ছিল কেবল পঞ্চম নামটি চূড়ান্ত করা। ওপেনারদের মধ্য থেকেই বেছে নেওয়া সেই নামটি শাহরিয়ার নাফীস। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষে হাবিবুল বাশার, খালেদ মাসুদ, রাজিন সালেহ, মোহাম্মদ শরীফদের সঙ্গে তারও দেশে ফেরার ফ্লাইট ধরাতে অবশ্য আশ্চর্যের কিছু নেই। বিশ্বকাপ থেকেই চলে আসা বাজে ফর্মের ধারাবাহিকতা টেস্টেও অব্যাহত থাকায় ওয়ানডের জন্য আপাতত আর বিবেচিত হচ্ছেন নাফীস। যদিও ক্যান্ডি টেস্ট শেষে ছয়জন 'টেস্ট ক্রিকেটার'কে দেশে ফিরিয়ে আনার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত কারণে মোহাম্মদ রফিকও হাবিবুলদের সঙ্গে ফিরে আসছেন বলে সংখ্যাটা পাঁচে নামিয়ে আনা হয়েছে। ওয়ানডে স্কোয়াডে থাকা তুষার ইমরান জরুরী তলবে গিয়ে ক্যান্ডি টেস্টেও খেলছেন। বাকি চার সদস্য তামিম ইকবাল, আফতাব আহমেদ, ফরহাদ রেজা এবং মাহমুদুল্লাহ রিয়াদ শ্রীলঙ্কায় রওনা হচ্ছেন ১৪ জুলাই। যারা ফিরছেন,তাদের মধ্যে মাসুদের ওয়ানডে থেকে নীরব প্রস্থানই ঘটে গেছে। এবার তার নিয়তিই বোধহয় বরণ করতে হচ্ছে হাবিবুলকেও। বিশ্বকাপ শেষে দেশের মাটিতে ভারত সিরিজে ওয়ানডেকে বিদায় জানাবেন বলে ক্রিকেট বোর্ডের সঙ্গে একটা সমঝোতাও হয়েছিল তার। কিন্তু সেটাকে বুড়ো আঙ্গুল দেখানোর পরিণতি শেষ পর্যন্ত ভালো হচ্ছে না তার জন্য। ভারত সিরিজ শেষে জানিয়ে দেন, ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন। তবে ওয়ানডে খেলে যেতে চান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভালো কিছু করলে তবু ওয়ানডে স্কোয়াডে থাকার একটা সুযোগ পেতে পারতেন। কিন্তু ব্যাটে রানখরায় তার ওয়ানডে ক্যারিয়ার কার্যত শেষই। প্রধান নির্বাচক ফারুক আহমেদও জানিয়ে দিচ্ছেন,"ঘরোয়া ক্রিকেটের ওয়ানডেতে খুব ভালো কিছু করে ফেললে হয়তো হাবিবুলকে আবার ওয়ানডের জন্য বিবেচনা করা হতে পারে। না হলে ওর আর ওয়ানডে খেলার সম্ভাবনা খুব কম।" বিচ্ছিন্নভাবে দুয়েকটা ওয়ানডেতে বাদ পড়লেও বাংলাদেশ টেস্ট আঙ্গিনায় পা রাখার পর এর আগে কখনোই ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েননি হাবিবুল। শাহরিয়ার নাফীসও বাদ পড়লেন এই প্রথম। ওয়ানডে স্কোয়াড : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা (সহ-অধিনায়ক), জাভেদ ওমর বেলিম, মেহরাব হোসেন জুনিয়র, তামিম ইকবাল, আফতাব আহমেদ. তুষার ইমরান, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, সৈয়দ রাসেল, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, ফরহাদ রেজা এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০৫ঘ.