২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন ইরফান পাঠান

কপিল দেবের যোগ্য উত্তরসূরী হবার কথা ছিল তার। ইরফান পাঠান সে লক্ষ্য থেকে সরে আসেননি। পথ হারিয়েছিলেন, কিন্তু আবারও ফিরে এসেছেন। এখন ফের জাতীয় দলের ঢোকার স্বপ্নে বিভোর ভারতীয় এই অলরাউন্ডার। দাবী করছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী পেসার ডেনিস লিলির তত্ত্বাবধানে নিজের বোলিং ফর্ম ফিরে পেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 06:20 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

মুম্বাই, ১২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কপিল দেবের যোগ্য উত্তরসূরী হবার কথা ছিল তার। ইরফান পাঠান সে লক্ষ্য থেকে সরে আসেননি। পথ হারিয়েছিলেন, কিন্তু আবারও ফিরে এসেছেন। এখন ফের জাতীয় দলের ঢোকার স্বপ্নে বিভোর ভারতীয় এই অলরাউন্ডার। দাবী করছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী পেসার ডেনিস লিলির তত্ত্বাবধানে নিজের বোলিং ফর্ম ফিরে পেয়েছেন তিনি। এই বোলিং ফর্মটাই তাকে ছেড়ে গিয়েছিল। গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরে আসতে হয়েছিল তাকে। বিশ্বকাপে সুযোগ পাননি কোনো ম্যাচে। এরপর ইংল্যান্ড সফরেও যখন উপেক্ষিত হলেন, শরণ নিলেন চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনের। সেখানেই প্রধান কোচ লিলি ও সাবেক ভারতীয় বোলার টি এ শেখর তার দায়িত্ব নিয়েছেন। সন্তুষ্ট পাঠানের কণ্ঠে এখন তুমুল আত্মবিশ্বাস, "গত মাস খানেক ধরে পেস ফাউন্ডেশনে নিজেকে নিয়ে খাটছি, এখন আমার বেশ ভালো লাগছে। আমার টেকনিকাল খুঁতগুলো নিয়ে কাজ করেছেন লিলি, আমার রান আপ ও নন বোলিং আর্মের ব্যবহার শুধরে দিয়েছেন তিনি।" এ মাসে ভারতীয় "এ" দলের হয়ে জিম্বাবুয়ে ও কেনিয়া সফরে নিজেকে ফিরে পাওয়ার প্রত্যয় তার। ২০০২ সালে অভিষেকেই নজর কেড়েছিলেন পাঠান। ব্যাটে ও বলে দারুণ পারফরম্যান্স টেস্ট ও ওয়ানডে দুটোতেই দলে নিয়মিত করেছিল তাকে। ২৫ টেস্টে ৯১ উইকেট পেয়েছেন, ৭৩টি ওয়ানডেতে তার শিকার ১১৫টি। গত বছর করাচিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের নিজের প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছিলেন। পাঠানের দাবি তার পতনের শুরুও তখনই, "বছর দেড়েক আগে থেকে আমার বোলিংয়ে ত্র"টি দেখা দেয়, বিশেষ করে ওই হ্যাটট্রিকটির পর থেকেই। বুঝতে পারছিলাম কোথাও গলদ আছে, কিন্তু সেটা শুধরানোর জন্য সময়ই পাচ্ছিলাম না।" জানাচ্ছেন পাকিস্তানের সাবেক গ্রেট ওয়াসিম আকরাম ও ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ডি রবার্টসের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু কাজ হয়নি তাতে। পাঠান প্রত্যয়ী যে শিগগিরই সব ঠিকঠাক হয়ে যাবে। বলেছেন, "নিকট অতীতে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি আমার। জাতীয় দলে ফিরতে সেটাই এখন করতে হবে আমাকে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১২১৫ঘ.