২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি টুয়েন্টির প্রাথমিক দলে তরুণদের ভিড়েও আছেন রফিক

এরমধ্যেই নতুন প্রজন্মের ক্রিকেট হিসেবে পরিচিতি পেয়ে গেছে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট। যেখানে আছে তারুণ্যের অবাধ প্রবেশাধিকার। অপেক্ষাকৃত বয়সী ক্রিকেটারদের যেটা আবার 'নো এন্ট্রি'ও দেখাচ্ছে। ইতিমধ্যেই তা দেখা হয়ে গেছে এমনকি শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলীর মতো গ্রেট ক্রিকেটারদেরও। অস্ট্রেলিয়াই কেবল ব্যতিক্রম। ১১ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টির প্রথম বিশ্বকাপের জন্য অন্যান্য দেশগুলোর ৩০ জনের প্রাথমিক দলে কিন্তু 'বুড়ো'দের জায়গা হয়নি বললেই চলে। বাংলাদেশও অনুসরণ করেছে সেই পথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 03:08 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, ১১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- এরমধ্যেই নতুন প্রজন্মের ক্রিকেট হিসেবে পরিচিতি পেয়ে গেছে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট। যেখানে আছে তারুণ্যের অবাধ প্রবেশাধিকার। অপেক্ষাকৃত বয়সী ক্রিকেটারদের যেটা আবার 'নো এন্ট্রি'ও দেখাচ্ছে। ইতিমধ্যেই তা দেখা হয়ে গেছে এমনকি শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলীর মতো গ্রেট ক্রিকেটারদেরও। অস্ট্রেলিয়াই কেবল ব্যতিক্রম। ১১ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টির প্রথম বিশ্বকাপের জন্য অন্যান্য দেশগুলোর ৩০ জনের প্রাথমিক দলে কিন্তু 'বুড়ো'দের জায়গা হয়নি বললেই চলে। বাংলাদেশও অনুসরণ করেছে সেই পথ। বুধবার ঘোষিত বাংলাদেশের ৩০ জনের দলে জায়গা হয়নি হাবিবুল বাশার, খালেদ মাসুদ কিংবা জাভেদ ওমরদের মতো সিনিয়র ক্রিকেটারদের। তরুণদেরই প্রাধান্য দিয়ে গড়া দলে অবশ্য আছেন জাতীয় দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ রফিক। বাংলাদেশের প্রাথমিক দলটার একমাত্র চমক বলা যেতে পারে এটিকেই। অবশ্য প্রধান নির্বাচক ফারুক আহমেদের ভাষ্য একরকম নিশ্চিত করে দিয়েছে, ১৫ জনের চূড়ান্ত স্কোয়াডে দেশসেরা এই স্পিনারের জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ,"এটা তো ৩০ জনের দল। ১৫ জনের দলে থাকলেই না এ ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা থাকতো।" পরে আরো যোগ করেছেন,"বোলিংটা খুব ভালো করে বলেই ৩০ জনের দলে আমরা আপাতত রফিককে রেখেছি।" ৩০ জনের দলে জাতীয় দলের তরুণদের পাশাপাশি বিসিবির ক্রিকেট একাডেমীর ক্রিকেটারদেরই আধিক্য। তবে এর বাইরেও দুজন আছেন, স