লন্ডন, ১০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- বিজয়ী দলের জন্য প্রাইজমানি দুই কোটি ডলার! টেক্সাসের ধনকুবের অ্যালেন স্ট্যানফোর্ড পরিকল্পিত 'স্ট্যানফোর্ড টুয়েন্টি-টুয়েন্টি টুর্নামেন্ট' নিয়ে স্বাভাবিকভাবেই এখন আলোচনার ঝড় বিশ্ব ক্রিকেটে। কিন্তু আগামী বছর অ্যান্টিগায় আয়োজনের পরিকল্পনা করা এই টুর্নামেন্টকে ঘিরে এই মুহূর্তে সংশয়ের কালো মেঘ। আইসিসি'র প্রধান নির্বাহী ম্যালকম স্পিড এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের সদস্যরা টুর্নামেন্টটা সম্পর্কে বেশ উদ্বিগ্ন।
আগামী বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের দ্বীপগুলোকে নিয়ে আয়োজিত একটি টুয়েন্টি-টুয়েন্টি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া হবে 'স্ট্যানফোর্ড সুপার স্টারস' নামের একটি দল। এর পর আগামী জুনে চারটি টেস্ট খেলুড়ে দেশকে নিয়ে নকআউট ভিত্তিতে আয়োজন করা হবে আরেকটি টুয়েন্টি-টুয়েন্টি টুর্নামেন্টের। স্ট্যানফোর্ড আশা করছেন এই টুর্নামেন্টে অংশ নেবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, বিশ্বকাপের রানার্সআপ শ্রীলঙ্কা, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই টুর্নামেন্টেরই বিজয়ী দল মুখোমুখি হবে 'স্ট্যানফোর্ড সুপার স্টারস' দলের। এবং সেই ম্যাচে জয় পাওয়া দলটি পাবে কড়কড়ে দুই কোটি মার্কিন ডলার। ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আইসিসি অনুমোদন দিলে লোভনীয় টুর্নামেন্টটিতে অংশ নেয়ার কথা তারা বিবেচনা করবে।
কিন্তু খোদ আইসিসি-ই যে এ নিয়ে দ্বিধাগ্রস্ত! স
bdnews24