২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডকে হালকা চালে নিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ

সদ্যই সিরিজ জিতেছেন ইংল্যান্ডের বিপক্ষে। ক্রিস গেইলের মেজাজটা ফুরফুরেই থাকাই স্বাভাবিক। ডাবলিনে চারজাতি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে পা রাখা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক তারপরও সতর্ক। প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে মোটেও হালকা চালে নিচ্ছেন না তিনি বা তার দল। বলেছেন, "দারুণ একটা সিরিজ জিতে এখানে এসে ভালো লাগছে। কিন্তু তারপরও এই তিনটা ম্যাচকে হালকা ভাবে নেওয়ার জো নেই। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে যাতে মাথা উঁচু করেই দেশে ফিরতে পারি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 10:45 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ডাবলিন, ১০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সদ্যই সিরিজ জিতেছেন ইংল্যান্ডের বিপক্ষে। ক্রিস গেইলের মেজাজটা ফুরফুরেই থাকাই স্বাভাবিক। ডাবলিনে চারজাতি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে পা রাখা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক তারপরও সতর্ক। প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে মোটেও হালকা চালে নিচ্ছেন না তিনি বা তার দল। বলেছেন, "দারুণ একটা সিরিজ জিতে এখানে এসে ভালো লাগছে। কিন্তু তারপরও এই তিনটা ম্যাচকে হালকা ভাবে নেওয়ার জো নেই। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে যাতে মাথা উঁচু করেই দেশে ফিরতে পারি।" একই সুর বেজেছে ডেভিড মুরের গলাতেও। ওয়েস্ট ইন্ডিজ কোচ জানিয়েছেন নবীন ক্রিকেটারদের কয়েকজন সুযোগ দেওয়া হতে পারে, কিন্তু তারপরও কোনো ম্যাচ হারের ঝুঁকি নেবে না তার দল, "প্রতিটি ম্যাচকেই ওয়েস্ট ইন্ডিজ গুরুত্বের সঙ্গে নেবে। খেলোয়াড়রা জিততে এবং ভালোভাবেই জেতার জন্য খেলবে। কিছু খেলোয়াড় সুযোগের অপেক্ষায় আছে, তারা সুযোগ পেলে ওই শর্ত পূরো করতেই খেলবে। আমরা সিরিজটাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি। নিজেদের সেরা খেলা খেলে অপরাজিত থাকতে চাই আমরা।" তিন প্রতিপক্ষের মধ্যে নির্দিষ্ট করে আয়ারল্যান্ড সমীহ আদায় করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ কোচ ও অধিনায়কের। নিজেদের মাটিতে দুবার ক্যারিবিয়ানদের হারিয়েছে স্বাগতিকরা। বিশ্বকাপে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে জয়ের কীর্তি আছে আইরিশদের। গেইল বলেছেনও সে কথা, "বিশ্বকাপে ওদের বিপক্ষে আমরা খেলেছি, তারা মোটেই সহজ প্রতিপক্ষ নয়। ওদের দলে সামর্থ্যবান ও অভিজ্ঞ খেলোয়াড়রা আছে যারা বিশ্বকাপে খেলেছে এবং প্রথম শ্রেনীর ক্রিকেট খেলে অভ্যস্ত। ওরা আমাদের ছেড়ে কথা কইবে না, তাই ভালোই লড়াই হবে।" (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬৪৫ঘ.