২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিনদিনের ম্যাচ ড্র করলো অনুর্ধ্ব -১৯ দল

শ্রীলঙ্কা অনুর্ধ্ব -১৯ দলের সঙ্গে তিনদিনের ম্যাচটি ড্র করেছে বাংলাদেশ যুব দল। কলম্বো কোল্টস মাঠে ম্যাচের শেষদিনে ৪ উইকেটে ১৭৮ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। সবমিলিয়ে (প্রথম ইনিংস ৩২৯ এবং বাংলাদেশের প্রথম ইনিংস ২২৮) ২৭৯ রানের লিড নেয় তারা। জেতার জন্য ২৮০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামা বাংলাদেশ ৬ উইকেটে ২২২ রান তুলতেই ম্যাচ শেষ। সর্বোচ্চ ৮১ রান এসেছে অধিনায়ক মাহমুদুল হাসানের ব্যাট থেকে। নাসির করেছেন ৬৪ রান। স্বাগতিকদের সঙ্গে দ্বিতীয় তিনদিনের ম্যাচটি শুরু হবে ১২ জুলাই থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, ৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- শ্রীলঙ্কা অনুর্ধ্ব -১৯ দলের সঙ্গে তিনদিনের ম্যাচটি ড্র করেছে বাংলাদেশ যুব দল। কলম্বো কোল্টস মাঠে ম্যাচের শেষদিনে ৪ উইকেটে ১৭৮ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। সবমিলিয়ে (প্রথম ইনিংস ৩২৯ এবং বাংলাদেশের প্রথম ইনিংস ২২৮) ২৭৯ রানের লিড নেয় তারা। জেতার জন্য ২৮০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামা বাংলাদেশ ৬ উইকেটে ২২২ রান তুলতেই ম্যাচ শেষ। সর্বোচ্চ ৮১ রান এসেছে অধিনায়ক মাহমুদুল হাসানের ব্যাট থেকে। নাসির করেছেন ৬৪ রান। স্বাগতিকদের সঙ্গে দ্বিতীয় তিনদিনের ম্যাচটি শুরু হবে ১২ জুলাই থেকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/২২০০ঘ.