২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহ

দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক, দুর্দান্ত ফর্মে থাকা শিবনারায়ণ চন্দরপল বেশি দূর এগোতে পারেননি। অধিনায়ক ক্রিস গেইল ৮২ রান করলেও সেজন্য তাকে খেলতে হয়েছে ১২৬ বল। তার পরও শনিবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫ উইকেট হারিয়ে ২৮৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে রুনাকো মর্টন ও ডোয়াইন ব্রাভোর ঝড়ো ব্যাটিংয়ের সৌজন্যেই আসলে স্বস্তিকর জায়গায় পৌঁছাতে পেরেছে ক্যারিবীয়রা। জবাব দিতে নেমে ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর তিন উইকেটে ৩৪ রান। আউট হয়েছেন অ্যালিস্টার কুক (১৮), ম্যাট প্রায়র (১) ও কেভিন পিটারসেন (০)। তিনটি উইকেটই ড্যারেন পাওয়েলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 02:52 PM

Updated : 26 Apr 2022, 02:31 PM

নটিংহ্যাম, ইংল্যান্ড, ৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)