২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড সফরে সাফল্য পেতে মরিয়া লক্ষণ

শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়ের সম্ভবত এটাই শেষ ইংল্যান্ড সফর। ইংল্যান্ডে ক্যারিয়ারের শেষ সফরটা সফল করতে তিন তারকা নিশ্চয়ই দারুণ উদগ্রীব। অথচ তাদেরই এক সমসাময়িক ব্যাটসম্যান সফরটা নিয়ে বেশ উৎকণ্ঠায়। ভিভিএস লক্ষ্মণের উৎকণ্ঠিত হওয়াটাই স্বাভাবিক। ওয়ানডে দলে অনেক দিন ধরেই তিনি অনিয়মিত। টেস্টে এক সময় নিয়মিত সুযোগ পেতেন, কিন্তু বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজে কোনোটিতেই প্রথম একাদশে ছিলেন না। প্রায় ৬ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে না পেরে এই মিডল অর্ডার ব্যাটসম্যান স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ। সেই হতাশা এবারের ইংল্যান্ড সফরে ঘুচিয়ে ভাল পারফর্ম করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 01:06 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

মুম্বাই, ভারত, ৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়ের সম্ভবত এটাই শেষ ইংল্যান্ড সফর। ইংল্যান্ডে ক্যারিয়ারের শেষ সফরটা সফল করতে তিন তারকা নিশ্চয়ই দারুণ উদগ্রীব। অথচ তাদেরই এক সমসাময়িক ব্যাটসম্যান সফরটা নিয়ে বেশ উৎকণ্ঠায়। ভিভিএস লক্ষ্মণের উৎকণ্ঠিত হওয়াটাই স্বাভাবিক। ওয়ানডে দলে অনেক দিন ধরেই তিনি অনিয়মিত। টেস্টে এক সময় নিয়মিত সুযোগ পেতেন, কিন্তু বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজে কোনোটিতেই প্রথম একাদশে ছিলেন না। প্রায় ৬ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে না পেরে এই মিডল অর্ডার ব্যাটসম্যান স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ। সেই হতাশা এবারের ইংল্যান্ড সফরে ঘুচিয়ে ভাল পারফর্ম করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। লক্ষ্মণের প্রসঙ্গ উঠলেই ক্রিকেটপ্রেমীদের হৃদয়ের মণিকোঠায় ভেসে ওঠে অসাধারণ এক ইনিংসের কথা। ভারতীয় ক্রিকেটের তো বটেই, টেস্টের সর্বকালের অন্যতম সেরা ইনিংসের মর্যাদাও নিঃসন্দেহে দিতে হবে সেটাকে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইডেন টেস্টে ফলোঅন করতে নামা ভারতকে তিনি উপহার দিয়েছিলেন ২৮১ রানের এক অবিস্মরণীয় ইনিংস। টেস্টে কোনো ভারতীয় ব্যাটসম্যানের তখনকার সর্বোচ্চ ইনিংসের সৌজন্যে লিডও পেয়েছিল সৌরভ গাঙ্গুলীর দল। এর পরেরটা ইতিহাস। শেষ দিন চা-বিরতির পর হরভজন সিংয়ের ঘুর্ণিতে অলআউট হয়ে অস্ট্রেলিয়ার পরাজয় (এর আগে টানা ১৬টি টেস্ট জিতে বিশ্ব রেকর্ড গড়েছিল স্টিভ ওয়াহর দল), চেন্নাইতে শেষ টেস্টে হরভজনের আরেকটি 'ম্যাজিকে' ম্যাচের সঙ্গে সঙ্গে সিরিজও ভারতের ২-১ ব্যবধানে জিতে নেয়া