২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বিকালে আবারও উইকেট বিলানোর সেই চেনা দৃশ্য

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম টেস্টে তবু দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সেখানে ৮৯ রানের দুঃস্বপ্নের পর দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিই ছিল ৮৬ রানের। পি সারাভানামুত্তু স্টেডিয়ামেও ৬২ রানের লজ্জা ঢাকার চেষ্টা দেখা যাচ্ছিল; ওপেনিংয়েই হয়ে গিয়েছিল ৪৮। কিন্তু ওই পর্যন্তই। এরপরই আবার ব্যাটসম্যানদের উইকেট বিলানোর প্রতিযোগিতা! তাতে ১১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে আরেকটি লজ্জাজনক হারের প্রহরই গুনতে শুরু করেছে মোহাম্মদ আশরাফুলের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 06:09 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

কলম্বো, ৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম টেস্টে তবু দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সেখানে ৮৯ রানের দুঃস্বপ্নের পর দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিই ছিল ৮৬ রানের। পি সারাভানামুত্তু স্টেডিয়ামেও ৬২ রানের লজ্জা ঢাকার চেষ্টা দেখা যাচ্ছিল; ওপেনিংয়েই হয়ে গিয়েছিল ৪৮। কিন্তু ওই পর্যন্তই। এরপরই আবার ব্যাটসম্যানদের উইকেট বিলানোর প্রতিযোগিতা! তাতে ১১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে আরেকটি লজ্জাজনক হারের প্রহরই গুনতে শুরু করেছে মোহাম্মদ আশরাফুলের দল। কুমার সাঙ্গাকারার ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৫১ রান তুলে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস ঘোষণার পর বাংলাদেশের আরেকটি ইনিংস পরাজয় মোটামুটি নিশ্চিতই হয়ে যায়। এখন তৃতীয় দিনে ব্যবধান কতো কমবে তা নির্ভর করছে আসলে বর্তমান অধিনায়ক আশরাফুল (৭) ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার (৩) কেমন ব্যাটিং করেন, তার ওপর। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস পৌছেছে ৪ উইকেটে ৬৯ রানে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩২০ রানে পিছিয়ে তারা। লাসিথ মালিঙ্গার প্রথম ওভারেই দুটো বাউন্ডারি মেরে শুরু করা শাহরিয়ার নাফীসকে দিয়েই শুরু। চামিন্ডা ভাসের করা অফ স্টাম্পের সামান্য বাইরের বল অযথাই তাড়া করতে যাওয়া নাফীস (২০) ধরা পড়েন উইকেটকিপারের হাতে। এই সিরিজের আগের তিন ইনিংসে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে ধৈর্য্যরে পরীক্ষায় সবচেয়ে এগিয়ে থাকা নাম রাজিন সালেহ এবার হার মানেন দ্বিতীয় বলেই। দিলহারা ফার্নান্ডোর অফ-মিডলে পড়ে বেরিয়ে যেতে থাকা বলে ব্যাট ছুঁইয়েই বিপদ ডেকে আনেন রাজিন। দ্বিতীয় স্লিপ থেকে ঝাঁপিয়ে প্রথম স্লিপের ক্যাচ নেন শ্রীলঙ্কান অধিনায়ক জয়াবর্ধনে। ফার্নান্ডোর প্রথম ওভারে টানা তিনটি বাউন্ডারি মারা জাভেদের ২৩ বলে ২৮ রানের ওয়ানডে ইনিংসটি শেষ হয় ভাসের বলে, এলবিডব্লু হয়ে। ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া মেহরাব হোসেন জুনিয়র (৮) তার টেস্ট অভিষেককে স্মরণীয় করে রাখার সুযোগ হারিয়েছেন এবারো। ফার্নান্ডোর বলে প্লেড অন হন তিনি। ৪৮ থেকে ৫৯- এই ১১ রানের ভেতর ৪ উইকেট হারিয়ে তাই আবারো ধুঁকতে শুরু করে বাংলাদেশ। এর আগে মোহাম্মদ রফিককে ছক্কা মেরে ক্যারিয়ারের ত্রয়োদশ সেঞ্চুরিতে পৌঁছান কুমার সাঙ্গাকারা। পরে সেটাকে পঞ্চম ডাবল সেঞ্চুরিতেও রূপ দিয়েছেন তিনি। সুবাদে পি সারাভানামুত্তু স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে রান পাহাড়ে চড়ে বসে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংস ঘোষণার জন্য সাঙ্গাকারার ডাবল সেঞ্চুরির অপেক্ষাতেই ছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। মেহরাব হোসেন জুনিয়রের বলে মিডউইকেট ও মিডঅনের মাঝামাঝি ঠেলে সাঙ্গাকারা ডাবল সেঞ্চুরিতে পৌছাতেই প্রথম ইনিংস ঘোষণা করে দেন তিনি। টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকার ছয় নাম্বারে নিজের নামটা টুকেও নিয়েছেন সাঙ্গাকারা। যদিও রাহুল দ্রাবিড়ও পাঁচটি ডাবল সেঞ্চুরি করেছেন। কিন্তু ভারত অধিনায়কের চেয়ে টেস্ট অনেক কম খেলেছেন শ্রীলঙ্কান এই বাঁহাতি ব্যাটসম্যান (৬৬)। চা বিরতির আগে ৩ বলের ব্যবধানে দুই উইকেট নিয়ে ম্যাচে খানিকটা উত্তেজনা ফিরিয়েছিলেন মেহরাব হোসেন জুনিয়র। প্রথম স্লিপে মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত এক ক্যাচে চামারা সিলভাকে (৩৩) আউট করার পর দারুণ এক ফ্লাইটেড ডেলিভারিতে বোল্ড করেছেন তিলকরতে