ঢাকা, ২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- এই শ্রীলঙ্কা থেকেই নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের বেলা শেষের ডাক শুনেছেন বাংলাদেশের সেরা ক্রিকেটাররাও। তাদের মধ্যে নির্বাচক হিসেবে এবার বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাওয়া আকরাম খানও আছেন। তার পাশাপাশি আমিনুল ইসলাম ও এনামুল হক সিনিয়রের সঙ্গে এবার বোধহয় যোগ হতে যাচ্ছে গত প্রায় এক যুগ ধরেই বাংলাদেশের সেরা উইকেটকিপারের স্বীকৃতি পেয়ে আসা খালেদ মাসুদের নামও। ক্ষয়িষ্ণু ব্যাটিং সামর্থ্যরে জন্য ওয়ানডে দলে মুশফিকুর রহিমের কাছে জায়গা হারিয়েছিলেন আগেই। কলম্বোতে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতার পর বাংলাদেশ দলের ব্যাটিংয়ে গভীরতা বাড়ানোর দাবি উঠেছে। সেই দাবিতে মঙ্গলবার থেকে পি সারাভানামুত্তু স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশ থেকে উড়ে গেছে মাসুদের নাম। মুশফিক যেহেতু ব্যাটিংটা তার চেয়ে ভালো করেন এবং সেই সঙ্গে তিনি উইকেটকিপারও, তাই উইকেটের পেছনটা সামলানোর জন্য ওই সাবেক অধিনায়কের নামটা কেটে বসিয়ে দেওয়া হয়েছে মুশফিকের নাম। এর আগে শুধুই ব্যাটসম্যান হিসেবে দুটো টেস্ট খেলা মুশফিক এবারই প্রথম টেস্টে উইকেট কিপিং করতে নামছেন। আর তার ব্যাটিংটাও ভালো হয়ে গেলে মাসুদের টেস্ট ক্যারিয়ারেও যতি পড়ে যাওয়ার ইঙ্গিত আছে টিম ম্যানেজমেন্টের সদস্যদের কথাতেই। তবে দ্বিতীয় টেস্টে একাদশে পরিবর্তন শুধু এটাই নয়। আছে আরো দুটো। বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের জায়গায় তৃতীয় পেসার হিসেবে অন্তর্ভূক্তি ঘটছে মোহাম্মদ শরীফের। আর তিন টেস্টের পাঁচ ইনিংসে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারা সাকিব আল হাসানও কাটা পড়েছেন। তার জায়গায় টেস্ট অভিষেক হয়ে যাচ্ছে মেহরাব হোসেন জুনিয়রের।
আর এই সব পরিবর্তনই কিন্তু দলের ব্যাটিং গভীরতা বাড়ানোর চিন্তা থেকে। এমনকি শরীফের অন্তর্ভূক্তিরও একটা কারণ হিসেবে আসছে তার ব্যাটিং সামর্থ্যটা। অথচ পি সারাভানামুত্তু স্টেডিয়ামে এর আগেও বাংলাদেশ দুটো টেস্ট খেলেছে। কিন্তু সেগুলো বাংলাদেশের জন্য দুঃস্মৃতি ছাড়া আর কিছু নয়। এই মাঠে কখনোই বাংলাদেশের ইনিংস দুইশো ছাড়ায়নি। বরং ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষেই এই মাঠের সর্বোচ্চ ৭ উইকেটে ৫২১ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। বিপরীতে অল্পবিস্তর সুখানুভবের যে স্মৃতি আছে তার সঙ্গে জড়িয়ে আছে সৈয়দ রাসেলের নাম। ২০০৫ সালে শাহাদাত হোসেন আর এই বাঁহাতি পেসার মিলে এক পর্যায়ে শ্রীরঙ্কাকে ৪৮ রানে ৪ উইকেট হারানো দলে পরিণত করেছিলেন। যদিও পরে থিলান সামারাবীরা ও তিলকরতে
bdnews24