২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডন্স এখন রাজি, সোমবারের পর আলোচনা

কে হচ্ছেন বাংলাদেশ দলের কোচ? এ প্রশ্নের উত্তর যিনি সবচেয়ে ভালো জানেন, সেই মাহবুব আনাম এটাকে রহস্যের ঘেরাটোপেই বন্দী করে রাখছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সম্পাদক রহস্যের ব্যাখ্যায় বলছেন,"বাজারে কোচ নিয়ে টানা---হ্যাঁচড়া এখনো চলছে। সুতরাং কোনো কিছু চূড়ান্ত হওয়ার আগে কারো নাম বলা নিরাপদ নয়।" যদিও বাংলাদেশ দলের জন্য কেমন কোচ খোঁজা হচ্ছে, সে বিষয়ে কিছুটা ধারণা ঠিকই দিয়েছেন তিনি,"আমি নাম বলতে চাই না। তবে এমন অনেক কোচ আছেন, যারা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 03:33 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, ২৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- কে হচ্ছেন বাংলাদেশ দলের কোচ? এ প্রশ্নের উত্তর যিনি সবচেয়ে ভালো জানেন, সেই মাহবুব আনাম এটাকে রহস্যের ঘেরাটোপেই বন্দী করে রাখছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সম্পাদক রহস্যের ব্যাখ্যায় বলছেন,"বাজারে কোচ নিয়ে টানা---হ্যাঁচড়া এখনো চলছে। সুতরাং কোনো কিছু চূড়ান্ত হওয়ার আগে কারো নাম বলা নিরাপদ নয়।" যদিও বাংলাদেশ দলের জন্য কেমন কোচ খোঁজা হচ্ছে, সে বিষয়ে কিছুটা ধারণা ঠিকই দিয়েছেন তিনি,"আমি নাম বলতে চাই না। তবে এমন অনেক কোচ আছেন, যারা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। চাইলে আগামীকালই তাদের কাউকে কোচ করে নিয়ে আসা যায়। কিন্তু এটা তো সবার আগে বুঝতে হবে, কেমন কোচ চাই আমাদের। শ্রীলঙ্কায় দলের ব্যাটিংয়ের অবস্থা তো দেখেছেন। বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে একজন পরিপূর্ণ ব্যাটিং স্পেশালিস্টকেই প্রয়োজন বলে আমরা মনে করি। আর তেমন কোচ খুব বেশি নেইও।" যারা আছেন তাদের ভেতর থেকে তিনজনের নাম সোমবারের বোর্ড সভায় মাহবুবের পেশ করার কথা, এমনই জানিয়েছিলেন বিসিবির সহ---সভাপতি শাহ নুরুল কবীর শাহীন। এবং তারপর তাদের জুলাইয়ের প্রথম সপ্তাহে সাক্ষাৎকারের জন্য ডাকার কথাও। তবে মাহবুবের কথার সুরটা অন্যরকমই মনে হলো,"৩০ জুনের সভায় তিনজনের নাম বলার বিষয়টা কখনোই নির্ধারিত হয়নি। কে আমাদের প্রথম পছন্দ, এটা তো আগে বাছতে হবে।" এই বাছাবাছিতে জেমি সিডন্সই বোধহয় সবচেয়ে এগিয়ে থাকা নাম। সা