২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পেলো ওয়েস্ট ইন্ডিজ

চলতি সফরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে ১৫ রানে জিতেছে তারা। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২০৮ রান করে ক্রিস গেইলের দল। এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়ায় বড় ভূমিকা রেখেছে ৩৪ বলে ডোয়াইন স্মিথের ৬১, ২৬ বলে শিবনারাইন চন্দরপলের ৪১ ও ২৬ বলে মার্লন স্যামুয়েলসের ৫১ রানের ইনিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 08:28 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

কেনিংটন ওভাল,লন্ডন, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- চলতি সফরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে ১৫ রানে জিতেছে তারা। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২০৮ রান করে ক্রিস গেইলের দল। এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়ায় বড় ভূমিকা রেখেছে ৩৪ বলে ডোয়াইন স্মিথের ৬১, ২৬ বলে শিবনারাইন চন্দরপলের ৪১ ও ২৬ বলে মার্লন স্যামুয়েলসের ৫১ রানের ইনিংস। জবাবে কলিংউডের ৪১ বলে ৭৯ রান ছাড়া আর কারো কাছ থেকে তেমন কিছু না পাওয়ায় ২০ ওভারে ৭ উইকেটে ১৯৩ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। ৫টি চার ও ৪টি ছক্কায় সাজানো ৭৯ রানের ইনিংসের জন্য ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন পল কলিংউড। আজ ওয়ানডে সিরিেেজর আগে দ্বিতীয় টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। ইএসপিএন -- এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসি/১৪২০ ঘ.