শচীন টেন্ডুলকার তখন ৯৮ রানে দাঁড়িয়ে। 'লিটল জিনিয়াস'-এর ৪২তম ওয়ানডে সেঞ্চুরি দেখার জন্য দর্শকরা সবাই অধীর আগ্রহে অপেক্ষায়। ঠিক তখনই কাভার-পয়েন্টে বল ঠেলে দৌড় শুরু করলেন ওয়ানডের সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক। প্রথম রানটা ভাল মতোই নিলেন, কিন্তু দ্বিতীয় রান নিতে গিয়েই অঘটন! মর্নে ফন উইকের থ্রো সরাসরি এসে জমা পড়লো মার্ক বাউচারের গ্লাভসে। দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার কোনো ভুল করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
26 Jun 2007, 05:38 PM
Updated :
26 Apr 2022, 02:28 PM
বেলফাস্ট, আয়ারল্যান্ড, ২৬ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)