২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ নয়, পাকিস্তানের বোলিং কোচ হওয়ার অপেক্ষায় আকিব

তার ঢাকায় পৌছানোর কথা ছিল সোমবার সকাল সোয়া আটটায়। কিন্তু ফ্লাইট বিলম্বের কারণে পৌছেছেন দশটায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে বেরিয়ে অবশ্য কোনো হোটেলে যাননি আকিব জাভেদ। সেখান থেকেই সোজা চলে গেছেন বিকেএসপিতে। গ্রামীনফোন পেসার হান্টের তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ ক্যাম্পে থাকা নির্বাচিত ১৬ জন তরুণ পেসার আছেন সেখানেই। তাদেরকে পেস বোলিংয়ের নানা কলা --- কৌশল শেখাতেই পাকিস্তানের এই সাবেক ফাস্ট বোলারকে নিয়ে এসেছে গ্রামীনফোন। বিকেএসপিতে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই কাজে নেমে পড়েছেন মাস তিনেক আগে পাকিস্তান একাডেমী ক্রিকেদ দলের কোচ হিসেবে বাংলাদেশ সফর করে যাওয়া আকিব জাভেদ। ২৮ জুন পর্যন্ত সাতক্ষীরার সালাউদ্দিন মোহাম্মদ, বাগেরহাটের রুবেল হোসেন, পঞ্চগড়ের মুশফিকুল আলম টিটু এবং নোয়াখালীর ইকবাল হোসেন রনিদের ফাস্ট বোলার হিসেবে গড়ে ওঠার পথ দেখিয়ে যাবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 02:12 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, ২৫ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- তার ঢাকায় পৌছানোর কথা ছিল সোমবার সকাল সোয়া আটটায়। কিন্তু ফ্লাইট বিলম্বের কারণে পৌছেছেন দশটায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে বেরিয়ে অবশ্য কোনো হোটেলে যাননি আকিব জাভেদ। সেখান থেকেই সোজা চলে গেছেন বিকেএসপিতে। গ্রামীনফোন পেসার হান্টের তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ ক্যাম্পে থাকা নির্বাচিত ১৬ জন তরুণ পেসার আছেন সেখানেই। তাদেরকে পেস বোলিংয়ের নানা কলা --- কৌশল শেখাতেই পাকিস্তানের এই সাবেক ফাস্ট বোলারকে নিয়ে এসেছে গ্রামীনফোন। বিকেএসপিতে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই কাজে নেমে পড়েছেন মাস তিনেক আগে পাকিস্তান একাডেমী ক্রিকেদ দলের কোচ হিসেবে বাংলাদেশ সফর করে যাওয়া আকিব জাভেদ। ২৮ জুন পর্যন্ত সাতক্ষীরার সালাউদ্দিন মোহাম্মদ, বাগেরহাটের রুবেল হোসেন, পঞ্চগড়ের মুশফিকুল আলম টিটু এবং নোয়াখালীর ইকবাল হোসেন রনিদের ফাস্ট বোলার হিসেবে গড়ে ওঠার পথ দেখিয়ে যাবেন তিনি। কিছু শেখানোর জন্য চারদিনকে খুবই কম সময় বলেই মনে করেন আকিব জাভেদ,"চারদিন সময় তো যথেষ্ট নয়। এই সময়ের মধ্যে খুব বেশি শেখানোর নেই আসলে। আমি বড়োজোর যেটা করতে পারি, ওদের মাঝ থেকে সত্যিকারের ফাস্ট বোলিং প্রতিভা খুঁজে বের করে দেওয়ার কাজটা। সেটা করে দেব। এরপরে তাদের উচ্চতর প্রশিক্ষণে পাঠানোর ব্যবস্থা করবে বিসিবি।" তাকে এবার নিয়ে এসেছে গ্রামীনফোন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) যদি তাকে বোলিং কোচ হওয়ার প্রস্তাব দেয়? এক্ষেত্রে আকিবের জবাব খুব সোজা --- সাপটা। তিনি নিজ দেশ পাকিস্তান জাতীয় দলেরই কোচিং স্টাফ হওয়ার অপেক্ষায় আছেন,"পাকিস্তান দলেরই বোলিং কোচের দায়িত্বটা আমি পেয়ে যেতে পারি। এ বিষয়টা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আসলে অন্য কোনো প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্তে আসা কঠিন। কিছূদিন আগেও যখন বাংলাদেশে এসেছিলাম, তখনো বিসিবি আমাকে অনানুষ্ঠানিকভাবে বোলিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু দেশের বাইরে দীর্ঘদিনের জন্য কাজ করতে আসাটা আমার জন্য বেশ কঠিন। কারণ নিজ দেশে আমি খুবই স্বচ্ছন্দ পারিবারিক জীবনযাপন করি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০০ঘ.