২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কত্ব চাপ নয় প্রমাণে মরিয়া আশরাফুল

একই হোটেলে আছেন। কিন্তু মাহেলা জয়াবর্ধনেদের সঙ্গে নাকি তেমন একটা দেখা --- সাক্ষাৎই হচ্ছে না মোহাম্মদ আশরাফুলদের। কলম্বো পৌছানোর পর সিরিজের ট্রফি নিয়ে মাহেলার সঙ্গে সেই যে ছবির জন্য পোজ দিয়ে এসেছিলেন, তারপর আর প্রতিপক্ষ অধিনায়কের মুখদর্শন হয়নি আশরাফুলের। সোমবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তার নেতৃত্বের অধ্যায়। এর আগেরদিন সন্ধ্যায় প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে দেখা না হওয়ার ব্যাপারটাকে বরং পরিবর্তনের সূচকই ধরছেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে বলে নিচ্ছেন,"মাঠেই দেখা হবে। এর আগে দেখা না হলেই বা কী! ওরা (শ্রীলঙ্কা দল) হোটেল তাজ সমূদ্রের অন্য ফ্লোরে আছে। এটা একটা কারণ। তাছাড়া ওরা যখন প্র্যাকটিসে, আমরা তখন হোটেলে। আবার দেখা যায় আমরা প্র্যাকটিসে ব্যস্ত থাকার সময় ওরা হোটেলে আছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 03:24 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, ২৪ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- একই হোটেলে আছেন। কিন্তু মাহেলা জয়াবর্ধনেদের সঙ্গে নাকি তেমন একটা দেখা --- সাক্ষাৎই হচ্ছে না মোহাম্মদ আশরাফুলদের। কলম্বো পৌছানোর পর সিরিজের ট্রফি নিয়ে মাহেলার সঙ্গে সেই যে ছবির জন্য পোজ দিয়ে এসেছিলেন, তারপর আর প্রতিপক্ষ অধিনায়কের মুখদর্শন হয়নি আশরাফুলের। সোমবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তার নেতৃত্বের অধ্যায়। এর আগেরদিন সন্ধ্যায় প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে দেখা না হওয়ার ব্যাপারটাকে বরং পরিবর্তনের সূচকই ধরছেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে বলে নিচ্ছেন,"মাঠেই দেখা হবে। এর আগে দেখা না হলেই বা কী! ওরা (শ্রীলঙ্কা দল) হোটেল তাজ সমূদ্রের অন্য ফ্লোরে আছে। এটা একটা কারণ। তাছাড়া ওরা যখন প্র্যাকটিসে, আমরা তখন হোটেলে। আবার দেখা যায় আমরা প্র্যাকটিসে ব্যস্ত থাকার সময় ওরা হোটেলে আছে।" সিরিজ শুরুর আগেরদিনও (রোববার) এমনই হয়েছে। শ্রীলঙ্কা দল সকালে প্রথম টেস্টের ভেন্যু সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠ থেকে প্র্যাকটিস সেরে আসার পর গেছে বাংলাদেশ দল। দুপুর থেকে বিকেল অব্দি প্র্যাকটিস করে হোটেলে ফিরেই পেলেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ফোন,"এইমাত্র হোটেলে ফিরলাম আমরা। একটু আরাম করছিলাম।" এরপরই তার চোখে ধরা পড়া পরিবর্তনটা বিবৃত করলেন এভাবে,"আগে যেটা হতো, আমরা নিজ উদ্যোগেই বড়ো দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করতাম। এর --- ওর রুমে যেতাম। এটা --- ওটা জানতে চাইতাম। কিন্তু এখন দলের সবার মাঝেই এই বিশ্বাসটা এসে গেছে, আমাদের আর ওসবের দরকার নেই। আমরা বুঝি, নিজেদের নিয়ে ভাবলেই ভালো ফল পাওয়া যায়। সেটাই করছি সবাই মিলে। মোট কথা দল হিসেবে আমরা অনেক পাল্টে গেছি এখন।" এর প্রমাণও নাকি পাচ্ছেন শ্রীলঙ্কার সাধারণ মানুষের সঙ্গে মিশতে গিয়ে। তামিলদের চোখ রাঙ্গানিতে এমনিতেই কলম্বোয় সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আছে। আর বাংলাদেশ দলের জন্যও সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থাই রাখা আছে। তাই যখন --- তখন হোটেল থেকে বেরুনো হচ্ছে না। তবে সদলবলে আশরাফুলরা রাতের খাবার খেতে যান হোটেল তাজ সমূদ্রের অদূরে 'ক্রিসকেড' রেস্তোরায়। সাধারণ মানুষের সঙ্গে তাদের যোগাযোগটা বেশি ঘটছে সেখানেই,"আমি আগেও তো বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কাতে এসেছি। তখন দেখতাম, বাংলাদেশের বড়োজোর দুই---তিনজন ক্রিকেটারকে এখানকার মানুষজন চিনতো। এখন দেখছি সবাইকেই ওরা চেনে। এমনকি অনেকের খুঁটিনাটি তথ্যও জানা। রাতে ক্রিসকেডে গেলে সেখানে খেতে যাওয়া স্থানীয়রা আমাদের 'হাই, হ্যালো' করছে। এগিয়ে এসে কথা বলছে। এসবই হচ্ছে, দল হিসেবে আমরা হয়তো আগের চেয়ে একটু হলেও ওপরে উঠতে পেরেছি বলেই।" জানেন, টেস্ট ক্রিকেটে এখনো ওপরে ওঠার সিঁড়ি ডিঙ্গানো সেভাবে শুরুই করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটা দিয়েই তা শুরু করতে চান। টেস্ট ক্রিকেটে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়েই শুরু হচ্ছে তার অধিনায়কত্বের ইনিংসও। তার ঠিক আগেরদিনের উত্তেজনাটা কেমন? বাংলাদেশ অধিনায়ক বলছেন,"উত্তেজনা ঠিক নয়। তবে একটু অন্যরকম লাগছে। নিজের ভালো খেলার চিন্তাটা যেন আগের চেয়েও বেশি হচ্ছে। অধিনায়কত্ব যে আমার জন্য বাড়তি চাপ নয়, এটা প্রমাণ করতে হলেও তো আমাকে ভালো খেলতে হবে।" টেস্টে প্রতিপক্ষ যখন শ্রীলঙ্কা, তখন আশরাফুলের কাছে ভালো খেলার দাবি একটু বেশিই থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ দুটো ইনিংসই তার খেলা (১৩৬, চট্টগ্রামে ২০০৫ সালে এবং ১১৪, কলম্বোয় ২০০১ সালে)। তার তিনটি টেস্ট সেঞ্চুরির দুটোই শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে টেস্টে সবচেয়ে বেশি ৪৭৫ রান (৬ টেস্টে) তার ব্যাট থেকেই আসা। 'আশারাফুলময়' এসব পরিসংখ্যান শুনে তিনি আরেকজনের কথাও মনে করিয়ে দিচ্ছেন,"সুমন ভাইও (হাবিবুল বাশার) শ্রীলঙ্কার সঙ্গে ভালো খেলেছেন।" এই দলের সঙ্গে রান করার দিক থেকে আশরাফুলের ঠিক পরেই আছেন সদ্য সাবেক হওয়া অধিনায়ক (৭ টেস্টে ৪০৫ রান)। তাছাড়া এই সিরিজে ১১৬ রান করলেই টেস্ট ক্রিকেটে তিন হাজার রান করা প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান বনে যাবেন হাবিবুল। তবে নতুন অধিনায়ক চান, ব্যক্তিগত পারফরম্যান্সের ফুলে ফুলে দলীয় সাফল্যের মালা গাঁথতে,"জানি শ্রীলঙ্কার সঙ্গে আমার রেকর্ড ভালো। কিন্তু আমি শুরু থেকেই চেয়ে আসছি, এখন থেকে সবাই মিলে যেন পারফরম করতে পারি। দেশ ছাড়ার আগে থেকেই বুঝছিলাম, সবার আত