সিডনি, ২৩ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- একতরফা ম্যাচ, প্রচারণায় গলদ, দর্শক নেই গ্যালারিতে, কোচের অপমৃত্যু- নানা বিতর্কে বিতর্কিত এবারের বিশ্বকাপ। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল ফাইনাল। অস্ট্রেলিয়া যোগ্যতর দল হিসেবেই জিতেছে- কথাটাকে যুতসই করার কোনো উপায় রাখেননি আম্পায়াররা। আলোকস্বল্পতার মাঝেও শ্রীলঙ্কাকে শেষ পর্যন্ত ব্যাট করিয়ে রীতিমতো প্রহসনে পরিণত করেছেন ম্যাচটাকে। আর তার দায়ই এবার চুকাতে হচ্ছে তাদের। বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্বে থাকা ৫ অফিসিয়ালকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে তাদের ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তার মানে, সেই ম্যাচের দুই আম্পায়ার স্টিভ বাকনর, আলিম দার, দুই রিজার্ভ আম্পায়ার রুডি কোয়ের্তজেন, বিলি বাউডেন এবং ম্যাচ রেফারি জেফ ক্রো-কে দেখা যাবেনা টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে।
আইসিসির প্রধান নির্বাহি ম্যালকম স্পিড এক বিবৃতিতে বলেছেন, "কিছুই ঘটেনি ভান করে ব্যাপারটা এড়িয়ে যাওয়া যেতো। কিন্তু বাস্তবতা হচ্ছে, ম্যাচের নিয়ন্ত্রক দল একটি মারাত্মক এবং মৌলিক ভুল করেছেন যা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আয়োজনটির ফাইনালকে শেষ পর্যন্ত বিভ্রান্তিময় করে দিয়েছে।"
বিশ্বকাপ ইতিহাসে কোনো ফাইনালের এরকম হাস্যকর সমাপ্তি আর হয়নি। অস্ট্রেলিয়া যেখানে জিতেই গেছে প্রায়, আলোর ভীষণরকম কমতিতে শ্রীলঙ্কাও হার মেনেই নিয়েছে। টেল এন্ডাররা ব্যাট করছেন, ১৮ বলে দরকার ৬৩ রান। নিয়মই আছে,বৃষ্টিবিঘি
bdnews24