২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীনফোন পেসার হান্টে আকিব জাভেদ

গ্রামীনফোন পেসার হান্টের দ্বিতীয় আসরের তৃতীয় পর্ব শুরু হয়ে গেছে এর মধ্যেই। বিকেএসপিতে নির্বাচিত ১৬ জন পেসারকে নিয়ে ২০ জুন থেকে চলছে নিবিড় অনুশীলন। চলবে ২৮ জুন পর্যন্ত। আর ক্যাম্পের শেষ তিনটি দিন (২৬ --- ২৮ জুন) ওই পেসারদের জন্য আনন্দের অন্যরকম বার্তা নিয়েই আসবে। কারণ আগামীর মাশরাফি ও শাহাদাতরা ওই তিন দিন কাছে পাচ্ছে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদকে। পাচ্ছে পাকিস্তান জাতীয় ক্রিকেট একাডেমীর কোচের কাছ থেকে শেখার অবারিত সুযোগও। পেসার হান্টে নির্বাচিত পেসারদের নিয়ে কাজ করতে ২৫ জুন ঢাকায় আসছেন আকিব জাভেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 03:41 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, ২২ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- গ্রামীনফোন পেসার হান্টের দ্বিতীয় আসরের তৃতীয় পর্ব শুরু হয়ে গেছে এর মধ্যেই। বিকেএসপিতে নির্বাচিত ১৬ জন পেসারকে নিয়ে ২০ জুন থেকে চলছে নিবিড় অনুশীলন। চলবে ২৮ জুন পর্যন্ত। আর ক্যাম্পের শেষ তিনটি দিন (২৬ --- ২৮ জুন) ওই পেসারদের জন্য আনন্দের অন্যরকম বার্তা নিয়েই আসবে। কারণ আগামীর মাশরাফি ও শাহাদাতরা ওই তিন দিন কাছে পাচ্ছে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদকে। পাচ্ছে পাকিস্তান জাতীয় ক্রিকেট একাডেমীর কোচের কাছ থেকে শেখার অবারিত সুযোগও। পেসার হান্টে নির্বাচিত পেসারদের নিয়ে কাজ করতে ২৫ জুন ঢাকায় আসছেন আকিব জাভেদ। পরদিন থেকে বিকেএসপিতে তিনি এই কার্যক্রমের সেরা পেসারদের ফাস্ট বোলিংয়ের কলাকৌশল শেখাবেন। পেসার হান্টের দ্বিতীয় আয়োজন শুরুর সময়ই গ্রামীনফোন কর্তৃপক্ষ একজন খ্যাতনামা সাবেক ফাস্ট বোলারকে এর সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগের কথা জানিয়েছিল। আকিব জাভেদকে ঢাকায় আনার ব্যবস্থা করে সেটারই বাস্তবায়ন করলো দেশের শীর্ষস্থানীয় এই মুঠোফোন সংস্থাটি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪০ঘ.