২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে স্থানান্তর হচ্ছে বিসিবির ব্যবস্থাপনা কার্যালয়

মিরপুরের 'হোম অব ক্রিকেট'এ নিজেদের ব্যবস্থাপনা কার্যালয় স্থানান্তরের পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুদিনের। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আটঘাট বেঁধেই নামছে তারা। যত দ্রুত সম্ভব গুলশানের নাভানা টাওয়ার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অফিস অবকাঠামো সরিয়ে নেওয়ার সিদ্ধান্তই হয়েছে বৃহষ্পতিবার বিসিবির ওয়ার্কিং কমিটির সভায়। শুক্রবার বিসিবির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন,"দুই আড়াই মাসের ভেতরই সেখানে চলে যেতে যা যা করণীয়, তার সবই করার ব্যাপারে ওয়ার্কিং কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 02:37 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, ২২ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- মিরপুরের 'হোম অব ক্রিকেট'এ নিজেদের ব্যবস্থাপনা কার্যালয় স্থানান্তরের পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুদিনের। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আটঘাট বেঁধেই নামছে তারা। যত দ্রুত সম্ভব গুলশানের নাভানা টাওয়ার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অফিস অবকাঠামো সরিয়ে নেওয়ার সিদ্ধান্তই হয়েছে বৃহষ্পতিবার বিসিবির ওয়ার্কিং কমিটির সভায়। শুক্রবার বিসিবির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন,"দুই আড়াই মাসের ভেতরই সেখানে চলে যেতে যা যা করণীয়, তার সবই করার ব্যাপারে ওয়ার্কিং কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।" এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেছেন,"নাভানা টাওয়ারে মূল ব্যবস্থাপনা অফিসটাই কেবল বিসিবির কেনা। এছাড়া হিসাব বিভাগ, ডেভলপমেন্টের অফিস ছাড়াও আরো দুটো গোডাউন ভাড়া নিয়েছিলাম আমরা। এর সবই এখন মিরপুরে নিয়ে যাচ্ছি।" তাহলে বিসিবির কেনা অফিসটার কী হবে? বাবু জানাচ্ছেন,"এটা থেকে বিসিবির কিছু আয় যাতে হয়, সেই ব্যবস্থাই করবো আমরা। এখানে ২০১১ বিশ্বকাপের অফিসও হতে পারে। আবার অন্য কোনো অফিসকে ভাড়াও দিয়ে দিতে পারি আমরা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩৫ঘ.