২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের নতুন ওয়ানডে অধিনায়ক কলিংউড, বাদ পড়লেন ভন

মাইকেল ভন দায়িত্ব ছেড়ে দেয়ার পর থেকে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল তার নাম। সেই জল্পনাকে সত্যি প্রমাণিত করে পল কলিংউডই পেলেন দায়িত্বটা। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণাও করেছে ইংল্যান্ড। ১৪ সদস্যের এই দলে রাখা হয়নি ভনকে। বাদ দেয়া হয়েছে বিশ্বকাপের দলে থাকা ওপেনার অ্যান্ড্রু স্ট্রাউস ও পল নিক্সনকেও ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 02:19 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

লন্ডন, ২২ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- মাইকেল ভন দায়িত্ব ছেড়ে দেয়ার পর থেকে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল তার নাম। সেই জল্পনাকে সত্যি প্রমাণিত করে পল কলিংউডই পেলেন দায়িত্বটা। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণাও করেছে ইংল্যান্ড। ১৪ সদস্যের এই দলে রাখা হয়নি ভনকে। বাদ দেয়া হয়েছে বিশ্বকাপের দলে থাকা ওপেনার অ্যান্ড্রু স্ট্রাউস ও পল নিক্সনকেও । সোমবার ভন ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দেয়ার পর কলিংউড নিজেই আগ্রহ প্রকাশ করেছিলেন দায়িত্বটা নেয়ার। তিনি ছাড়া আলোচনা হচ্ছিল কেভিন পিটারসেনকে নিয়েও। তবে পিটারসেন এখনই অধিনায়ক হতে অনাগ্রহ প্রকাশ করায় মোটামুটি নিশ্চিত হয়ে যায় কলিংউডের ব্যাপারটা। আসলে ৬ বছর আগে ওয়ানডেতে অভিষেক হওয়া কলিংউডের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই পারদর্শিতার সঙ্গে অভিজ্ঞতার যোগফলের পুরস্কার এই নেতৃত্ব অর্জন। এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান ডেভিড গ্র্যাভেনি বলেছেনও সে কথা । সেই সঙ্গে আগামী বিশ্বকাপের কথা বিবেচনা করেই যে তাদের এই সিদ্ধান্ত, সেটাও জানিয়েছেন তিনি,"নির্বাচকদের বিশ্বাস ওয়ানডেতে অভিজ্ঞতা ও পারফরম্যান্সের কারণে দলের নেতৃত্ব দেয়ার জন্য পল কলিংউডই সবচেয়ে যোগ্য প্রার্থী। বেশ কিছু দিন ধরেই সে ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ সদস্য। আমরা বিশ্বাস করি অধিনায়কের বাড়তি দায়িত্ব নিতে এখন সে প্রস্তুত। সব মিলিয়ে ওয়ানডের জন্য সেরা দল খোঁজার লক্ষ্যই ছিল আমাদের। অধিনায়কের ভূমিকায় ভাল পারফর্ম করতে পারে এমন ক্রিকেটারকে আমরা নির্বাচিত করেছি। তাছাড়া ২০১১ বিশ্বকাপের দিকেও একটা চোখ রেখেছি আমরা।" ইংল্যান্ডের দলটিতে নতুন মুখ দু জন