ঢাকা, ২০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- মালয়েশিয়াতে অনুষ্ঠেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) মহিলা ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। ১১ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য তাজকিয়া আক্তারকে অধিনায়ক করে ১৪ জনের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে আটটি দল দুই গ্র"পে ভাগ হয়ে খেলবে। 'বি' গ্র"পে বাংলাদেশের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর এবং চীন। ৯ জুলাই মালয়েশিয়াতে পৌছানোর পর ১১ জুলাই বাংলাদেশের প্রথম ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। টুর্নামেন্টের ফাইনাল ১৮ জুলাই। মালয়েশিয়া যাওয়ার আগে থাইল্যান্ডে মহিলা দলের জন্য দুটো প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি।
১৪ জনের বাংলাদেশ মহিলা ক্রিকেট দল : তাজকিয়া আক্তার (অধিনায়ক), সালমা খাতুন, রেশমা আক্তার আদুরী, পান্না ঘোষ, ইরিন সুলতানা, শুকতারা, আয়েশা আক্তার, সাথীরা যাকের জেসি, চামেলী খাতুন, শামীমা আক্তার পিংকি, তিথি রাণী সরকার, পাপিয়া হক, চম্পা চাকমা এবং মিনা খাতুন।
কর্মকর্তা : হামিদা বেগম (ম্যানেজার), জাফরুল এহসান (কোচ), পারভীন নাসিমা নাহার (ট্রেনার) এবং ফারজানা আক্তার ভুইয়া (ফিজিও)।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৪০ঘ.
bdnews24