২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান বাট পাকিস্তানের সহ---অধিনায়ক

রীতিমতো তারুণ্যের জোয়ার বইছে এখন পাকিস্তান দলে। এমন নয় যে ঢালাও বেশি বয়সীদের হটানো হচ্ছে। পরিবর্তন যেটা, সেটা নেতৃত্বে। বিশ্বকাপের পর শোয়েব মালিক হয়েছেন অধিনায়ক। আর তার ডেপুটি পদেও বয়সী কেউ নেই। আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন মোহাম্মদ আসিফ। তার জায়গায় নতুন নিয়োগ পেয়েছেন সালমান বাট। বাঁহাতি এই ওপেনারকে আগামী ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব সঁপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 12:10 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ইসলামাবাদ, ১৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- রীতিমতো তারুণ্যের জোয়ার বইছে এখন পাকিস্তান দলে। এমন নয় যে ঢালাও বেশি বয়সীদের হটানো হচ্ছে। পরিবর্তন যেটা, সেটা নেতৃত্বে। বিশ্বকাপের পর শোয়েব মালিক হয়েছেন অধিনায়ক। আর তার ডেপুটি পদেও বয়সী কেউ নেই। আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন মোহাম্মদ আসিফ। তার জায়গায় নতুন নিয়োগ পেয়েছেন সালমান বাট। বাঁহাতি এই ওপেনারকে আগামী ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব সঁপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২২ বছর বয়সী বাটের অভিষেক বাংলাদেশের বিপক্ষে, ২০০৩ সালের সিরিজে। কিন্তু ধারাবাহিকতার অভাব ও নির্বাচকদের সুদৃষ্টি না পাওয়ায় এই চার বছরে মাত্র ১৩টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তিনি। বিশ্বকাপে দলের বিপর্যয়কর ব্যর্থতার দায় অবশ্য বইতে হয়নি তাকে। বরং ভাগ্য ফিরেছে, সুযোগ পেয়েছেন আবুধাবিতে পুরানো সঙ্গী ইমরান নাজিরের সঙ্গে জুটি বাঁধার। সহ---অধিনায়কত্বটা সেদিক থেকে টপ অর্ডারে তার জায়গাটা পাকা করার একটা সুযোগ হতে পারে। জুলাইয়ে এডিনবরায় স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে পাকিস্তানের সহ-অধিনায়কত্বে অভিষেক হবে বাটের। গ্লাসগোয় এরপর ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮০০ঘ.