২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দরপলের পর ফিডেল এডওয়ার্ডস

মারকুটে শুরু। কিন্তু শেষ পর্যন্ত খানিকটা হলেও খেই হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। অন্যভাবে বললে দারুণভাবেই ম্যাচে দলকে ফিরিয়ে এনেছে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। নির্দিষ্ট করে ফিডেল এডওয়ার্ডস। সুবাদেই ডারহাম টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১২১ রান। হাতে ৬ উইকেট নিয়ে ১৬৬ রানে পিছিয়ে তারা প্রতিপক্ষের প্রথম ইনিংস থেকে। এর আগে শিবনারায়ন চন্দরপলের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ২৮৫ রানে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 06:31 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ডারহাম, ১৭ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- মারকুটে শুরু। কিন্তু শেষ পর্যন্ত খানিকটা হলেও খেই হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। অন্যভাবে বললে দারুণভাবেই ম্যাচে দলকে ফিরিয়ে এনেছে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। নির্দিষ্ট করে ফিডেল এডওয়ার্ডস। সুবাদেই ডারহাম টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১২১ রান। হাতে ৬ উইকেট নিয়ে ১৬৬ রানে পিছিয়ে তারা প্রতিপক্ষের প্রথম ইনিংস থেকে। এর আগে শিবনারায়ন চন্দরপলের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ২৮৫ রানে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। অপরাজিত ১৩৬ রানের ইনিংস খেলেছেন চন্দরপল। উপর্যপুরি টেস্টে সেঞ্চুরি হাঁকাতে ধৈর্য্যরে প্রতিমূর্তি হতে হয়েছে তাকে। এক প্রান্ত আঁকড়ে আছেন, অন্যদিকে উইকেট পড়ছেই। আগের দিনের ৪ উইকেটে ১৩২ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দিনের ৬ষ্ঠ ওভারেই হারিয়েছে ডোয়াইন ব্রাভোকে। ম্যাথু হগার্ডের বলে প্লেইড অন হওয়ার আগে চন্দরপলের সঙ্গে ৫ম উইকেটে ৮৬ রান যোগ করেছেন তিনি। মার্লন স্যামুয়েলসকে নিয়ে এরপর আরো ৫৮ রানের জুটি গড়েছেন চন্দরপল। রায়ান সাইডবটম ও স্টিভ হার্মিসন একে একে স্যামুয়েলস, দীনেশ রামদিন ও ড্যারেন পাওয়েলকে আউট করেন। ফিডেল এডওয়ার্ডসকে তুলে নিয়ে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট শিকারের স্বাদ পান সাইডবটম। কিন্তু চন্দরপলের প্রতিরোধের তখনও শেষ হয়নি। শেষ উইকেটে কোরি কলিমোরকে নিয়ে আরো ৫৮ রান জুগিয়েছেন স্কোরবোর্ডে। আগের টেস্টেই প্রায় ম্যাচ জেতানো সেঞ্চুরি, ২৪ রানের মাথায় ৭ হাজার টেস্ট রানের গণ্ডি পেরুনো চন্দরপল পেয়েছেন তার ১৬তম টেস্ট শতক। অপরাজিত থেকে ইনিংস শেষ করায় সবচেয়ে মন খারাপ হতে পারে ইয়ান বেলের। ব্যক্তিগত ৯ রানে তার হাতেই জীবন পেয়েছেন চন্দরপল। প্রায় দু'দিন বৃষ্টি খেয়ে ফেলায় টেস্ট জিততে উড়